সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অন্যরকম সুপারশপে চাল ৫০ পয়সা, সয়াবিন ৩ টাকা

নিজস্ব প্রতিবেদক

অন্যরকম সুপারশপ। বড় হলরুমে সাজিয়ে রাখা হয়েছে পণ্যসামগ্রী। ট্যাগ লাগানো আছে নির্দিষ্ট দাম। সেই দামকে পানির সঙ্গে তুলনা করলে ভুল হবে। এ যে চকলেটের দামে চাল, সয়াবিন। শুধু কি চাল, ডাল, চিনি, সুজি, ডিম, নুডলস, সয়াবিন! পাওয়া যাচ্ছে নতুন পোশাকও। চট্টগ্রামের জামালখানে বিদ্যানন্দ আয়োজিত ১০ টাকায় পূজার বাজারের চিত্র এটি। এ বাজারে ৫০ পয়সা দামে বিক্রি হলো ১ কেজি চাল, ১ কেজি লবণ, ১ কেজি ছোলা, আধা কেজি সুজি, ১২টি কলম-পেন্সিল, ২০০ গ্রাম বিস্কুটের প্যাকেট। ১ টাকায় পেলেন ১টি খাতা। দেড় টাকায় পাওয়া গেল ১ ডজন ডিম, ২ কেজি আটা, ১ কেজি চিনি, মশুর ডাল। ২ টাকায় ৪০০ গ্রাম ওজনের নুডলস, বাচ্চাদের শার্ট, প্যান্ট। ৩ টাকায় ১ লিটার সয়াবিন, ১টি স্কুল ব্যাগ, ১টি লুঙ্গি, ১টি বাচ্চাদের ফ্রক। ৪ টাকায় পাঞ্জাবি, মেয়েদের টুপিস, শাড়ি। রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুরে ব্যতিক্রমী এ বাজার উদ্বোধন করেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

এসময় তিনি বলেন, আমরা মনে করি এ দেশ ও শহর সব ধর্মের সব গোত্রের, সব দলের। এ শহরকে ক্লিন, গ্রিন, হেলদি, সেফ সিটি করতে চাই। এ শহর হবে সবার জন্য নিরাপদ শহর। সৌহার্দ্যের বন্ধনে, সাম্যের বন্ধনে আমরা একসাথে কাজ করবো। সম্প্রীতির বন্ধনে এ শহরের মানুষগুলো আবদ্ধ থাকব। বিদ্যানন্দ যে আয়োজন করেছে তার জন্য আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই। তারা নতুন নতুন চিন্তাভাবনা নিয়ে কাজ করছে। পরিবেশদূষণমুক্ত শহর করার জন্য প্লাস্টিকের বিনিময়ে রোগী দেখা, চাল-ডাল নিত্যপণ্য দেওয়া, গাছের চারা বিতরণের উদ্যোগ নিয়েছে বিদ্যানন্দ। বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড ডিরেক্টর মো. জামাল উদ্দিন বলেন, সম্প্রীতির বার্তা দিতে এ আয়োজন। সুবিধাবঞ্চিতরা আত্মমর্যাদার সঙ্গে যেন আত্মবিশ্বাস পায়। নতুন জামা, শাড়ি, লুঙ্গি, চাল, ডাল, ডিম, স্কুলব্যাগ, খাতা, কলম সুপারশপের মতো সাজিয়ে রেখেছি। নির্দিষ্ট দামে পছন্দের পণ্যটি কিনছেন তারা। এবার ৫০০ পরিবারকে আমন্ত্রণ জানিয়েছি। এক সপ্তাহ আগে থেকে ঘরে ঘরে গিয়ে যাচাই বাছাই করে পরিবার নির্বাচন করেছি।

তিনি জানান, রোজা, ঈদ, প্রবারণা, বন্যার সময়ও এ ধরনের বাজারের আয়োজন করি। উৎসব হোক কিংবা দুর্যোগ, মানুষের পাশে দাঁড়ায় বিদ্যানন্দ। বিদ্যানন্দের এবারের আয়োজনে নগরের বিভিন্ন এলাকার ৫০০ সুবিধাবঞ্চিত, দরিদ্র, দুস্থ পরিবার ১০ টাকায় ২৬ পদের পণ্য কেনার সুযোগ পেয়েছে। এর মধ্যে শিশুকিশোররা নতুন জামা পেয়ে খুশি হয়েছে বেশি। ১০ টাকা দিয়ে পুজোর বাজার করতে পেরে বালা রানী বলেন, আমরা ভাবতেও পারিনি দুর্গাপুজোর আগে আমাদের দরিদ্র সমাজের জন্য কেউ এত আনন্দ আয়োজন করবে! আজ আমরা খুব খুশি বিদ্যানন্দ এই আয়োজন করেছে। তাঁরা নতুন কাপড় দিয়েছে, ১০ টাকা দিয়ে সংসারের পুজোর বাজার করতে পেরেছি।

চট্টগ্রামনিউজ/ কে এম আর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম মহানগর বিএনপি।শনিবার (১৫ আগস্ট) বাদ জোহর নগরের...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপব্রেকিং ইয়ার্ডের বিষাক্ত গ্যাস ট্র্যাজেডিতে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধি পেয়ে ৮ জনে দাঁড়িয়েছে। ছুটির দিনে নূন্যতম নিরাপত্তামূলক ব্যবস্থা ও ‘সেফটি টিম’...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে পাঁচ শ্রমিকের মৃত্যু

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারির একটি জাহাজভাঙা কারখানায় স্ক্র্যাপ জাহাজের গ্যাস সিলিন্ডারের বিষক্রিয়ায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকাল ৯টার দিকে ভাটিয়ারি ইউনিয়নের স্টেশন রোড...