সোমবার, ১৭ আগস্ট ২০২৬

চকরিয়ায় শহীদ লেফটেন্যান্ট তানজিমের স্মরণে সেনাবাহিনীর শ্রদ্ধা নিবেদন 

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

কক্সবাজারের চকরিয়ায় যৌথ বাহিনীর অভিযানে সাধারণ মানুষের জীবন ও সম্পদ রক্ষা করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নির্মমভাবে নিহত হয়েছিলেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন(২৩)।

এক বছর আগে ২০২৪ সালের ২৪ সেপ্টেম্বর রাত ৩টায় উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের পূর্ব মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।তানজিমের প্রথম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়, ‘শহীদ লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জনের মতো সেনাসদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর গর্ব ও চিরন্তন প্রেরণার উৎস। দেশ ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে জীবন বাজি রাখার এই অঙ্গীকার সেনাবাহিনীর প্রতিটি সদস্য দৃঢ়ভাবে ধারণ করে।’

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ‘তিনি সেইদিন সাহসিকতার সঙ্গে একাই একাধিক ডাকাতকে পরাস্ত করতে তিনি বীরদর্পে লড়াই চালিয়ে যান এবং এক পর্যায়ে শত্রুর ছুরিকাঘাতে গুরুতর আহত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।’ ‘

মাত্র ২৩ বছর বয়সে শহীদ তানজিমকে আত্মত্যাগের জন্য মরণোত্তর সেনাবাহিনী পদকে (এসবিপি) ভূষিত করা হয়।

তানজিমের নিহতের ঘটনায় দায়ের হওয়া মামলায় ১৮ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে।যাদের মধ্যে ১২ জন আসামী কারাগারে রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...