বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

মিরসরাইয়ে ইউনিয়ন পরিষদ সহ তিন ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

সাফায়েত মেহেদী,মিরসরাই

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ সহ মিরসরাই পৌর সদরে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। রবিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার সুফিয়া রোডে অবস্থিত মিরসরাই সদর ইউনিয়ন পরিষদ ও মিরসরাই কলেজ রোডের টুকু মিয়া শপিং কমপ্লেক্সে এ চুরির ঘটনা ঘটে।

চোরের দল মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তার কক্ষ থেকে নগদ ৪২ হাজার টাকা ও কম্পিউটারের একটি হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। এছাড়া টুকু মিয়া শপিং কমপ্লেক্সের সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশনের নগদ ৬০ হাজার টাকা ও জেন্টস আইটেম, সিয়াম এন্ড সিফাত স্পোর্টস, বিছমিল্লাহ কুলিং কর্ণারের সিগারেট নিয়ে যায়। এছাড়াও বেশ কয়েকটি দোকানের তালা ভাঙ্গার চেষ্টা করে।

মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মনির উদ্দিন বলেন, রবিবার বিকেলে কাজ শেষ করে অফিস তালাবদ্ধ করে সবাই চলে যাই। সন্ধ্যা ৬টা থেকে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ ও নৈশ প্রহরী কৃষ্ণ ধন দাস (৫৫) নিরাপত্তা ডিউটিতে নিয়োজিত হন। রাত আনুমানিক ২টা নাগাদ বৃষ্টি হওয়ায় কৃষ্ণ ধন দাস বিশ্রামের জন্য তার কক্ষে যায়। সকালে উঠে দেখেন তার কক্ষের বাহিরে লক করা। এসময় তিনি স্থানীয় সুজন দেবনাথকে ডাক দিলে তিনি এসে দরজা খুলে দেন। পরবর্তীতে কৃষ্ণ ধন দাস পরিষদের দ্বিতীয় তলায় অবস্থিত আমার কক্ষের সামনে গিয়ে দেখেন দরজার তালা ভাঙ্গা, সবকিছু এলোমেলো। বিষয়টি তিনি তাৎক্ষণিক আমাকে অবহিত করেন। আমি পরিষদে গিয়ে দেখি অফিসের আলমারিতে থাকা নগদ ৪২ হাজার টাকা ও ১ লাখ ১০ হাজার টাকা মূল্যের ১টি ডেক্সটপ কম্পিউটার নেই। এসময় পরিষদের আশপাশে খুঁজতে গিয়ে দেখি ডেক্সটপ এবং মনিটর বিল্ডিংয়ের পরিত্যক্ত স্থানে রেখে হার্ডডিক্স নিয়ে গেছে চোর। চুরির বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করার পাশাপাশি মিরসরাই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশনের সত্বাধিকারী মো. শিফাত বলেন, ‘রবিবার আমি চট্টগ্রাম শহরে ছিলাম। সোমবার সকাল ৮টার দিকে একই মার্কেটে চুরি হওয়া বিছমিল্লাহ কুলিং স্টোরের সত্বাধিকারী করিম আমাকে ফোন দিয়ে বলেন আমাদের দোকানে চুরি হয়েছে। এসে দেখি আমার সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশন এবং সিয়াম এন্ড সিফাত স্পোর্টসের দোকান খোলা অবস্থায় রয়েছে। বিষয়টি মার্কেটের জমিদারকে জানিয়েছি। চোরেরা চুরির আগে মার্কেটের সিসিটিভি এবং আমার দোকানের সিসিটিভির তার কেটে দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘আমাদের এই মার্কেটে সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশন এবং সিয়াম এন্ড সিফাত স্পোর্টস নামে দুইটি দোকান রয়েছে। চোরের দল সিয়াম এন্ড সিফাত স্পোর্টসের তালা ভেঙ্গে ভিতরে থাকা চাবি নিয়ে সিয়াম এন্ড সিফাত জেন্টস ফ্যাশনের তালা খুলে দোকানের ক্যাশ বক্সে থাকা নগদ প্রায় ৬০ হাজার টাকা, কিছু জেন্টস আইটেমসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে যায়।’

বিছমিল্লাহ কুলিং কর্ণারের সত্বাধিকারী মো. করিম বলেন, ‘সোমবার সকালে দোকানে এসে দেখি দোকানের তালা ভাঙা। ভিতরে গিয়ে দেখি সিগারেট, চায়ের দুধসহ যাবতীয় জিনিসপত্র নিয়ে যায়। এতে আমার প্রায় ১২ হাজার টাকার ক্ষতি হয়েছে।’

মিরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান বলেন, মিরসরাই সদর ইউনিয়ন পরিষদে চুরির বিষয়ে প্রশাসনিক কর্মকর্তা লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া কলেজ রোডে টুকুমিয়া মার্কেটে চুরির বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি। দু’টো ঘটনাস্থল পুলিশ পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

একাত্তরের সঙ্গে গণআন্দোলনের তুলনা করলে মুক্তিযুদ্ধকে ছোট করা হয়

‘মুক্তিযুদ্ধ প্রশান্ত মহাসাগর, প্রশান্ত মহাসাগরের সঙ্গে ডোবার তুলনা করা...

আরও পড়ুন

চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম

কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিক চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদ ফিরে পেলেন এস এম জাহাঙ্গীর আলম।গত ৪ মার্চ এস এম জাহাঙ্গীর আলম চকরিয়া উপজেলা...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযানে লাখ টাকা জরিমানা

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলনের দায়ে এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (৪ মার্চ) দুপুরে উপজেলার করেরহাট...

জয় পেয়েছে ইয়ং স্টার ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট কাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের আজ মঙ্গলবারের খেলায় জয় পেয়েছে ইয়ং স্টার ক্লাব ও নোয়াপাড়া লায়ন্স ক্লাব।সকালে চট্টগ্রাম জেলা...

‍‌’উন্নত ফটিকছড়ি বিনির্মাণে সাংবাদিক সমাজের সাথে একযোগে কাজ করবো’

পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রেসক্লাবের উদ্যোগে 'রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার (২ মার্চ) ফটিকছড়ি উপজেলা পরিষদস্থ শহীদ শফিকুর নূর...