রবিবার, ১৯ জুলাই ২০২৬

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সাধ্য কারও নেই: প্রেস সচিব

অনলাইন ডেস্ক

দেশের কারোরই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার সাধ্য নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন সবাই ভোট দিতে এলে নির্বাচন ভালো হবে।

রোববার (২১ সেপ্টেম্বর) রাজধানীর কারওয়ান বাজারে দ্য ডেইলি স্টার-এর সম্মেলনকক্ষে গবেষণা সংস্থা ইনোভেশনের পরিচালিত এক জরিপের ফল প্রকাশ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

শফিকুল আলম বলেন, ‘পিআর হবে নাকি বিদ্যমান পদ্ধতিতে নির্বাচন হবে, এটা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত। সরকারের এ বিষয়ে অতিরিক্ত মন্তব্য করা উচিত নয়।’

তিনি আরও জানান, জরিপের ফলাফলে সরকারের প্রতি জনগণের আস্থার প্রতিফলন ঘটেছে। ‘৯৫ শতাংশ ভোট দেওয়ার আগ্রহ দেখানো মানেই আগামী নির্বাচন হবে অন্তর্ভুক্তিমূলক।’

জরিপের প্রধান ফলাফল

পিআর ব্যবস্থা বিষয়ে ধারণা: ৫৬% উত্তরদাতা পিআর বিষয়ে অবগত নন। ২১.৮% পিআর চান, আর ২২.২% চান না।

অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা: ৭৮.৭% অংশগ্রহণকারী সরকারের কার্যক্রমকে ‘ভালো’ বা ‘মধ্যম মানের’ বলেছেন। তবে তরুণ, শিক্ষিত ও নগরবাসীর মধ্যে সন্তুষ্টি তুলনামূলকভাবে কম।

নির্বাচন ও নিরাপত্তা: ৬৯.৯% মনে করেন অন্তর্বর্তী সরকার সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে সক্ষম হবে। ৭৭.৫% বিশ্বাস করেন তারা নিরাপদে ভোট দিতে পারবেন। তবে তরুণ ও নগরবাসী প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে বেশি সংশয়ে আছেন।

আইনশৃঙ্খলা: ৫৬.৬% নাগরিক মনে করেন গত ছয় মাসে চাঁদাবাজি বেড়েছে। তরুণ ও উচ্চশিক্ষিত নগরবাসীর মধ্যে এ ধারণা বেশি। তথ্যের প্রধান উৎস হিসেবে তরুণদের বড় অংশ সামাজিক যোগাযোগমাধ্যমের ওপর নির্ভরশীল।

নির্বাচনের সময়সূচি ও অংশগ্রহণ: ৮৬.৫% নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনের পক্ষে। ৯৪.৩% ভোট দিতে আগ্রহী। তবে শিক্ষার্থী ও কিছু পেশাজীবীদের মধ্যে সময়সূচি নিয়ে আপত্তি তুলনামূলকভাবে বেশি।

নির্বাচনি সংস্কার: পিআর পদ্ধতি সম্পর্কে অবগতদের মধ্যে সমর্থন তুলনামূলক বেশি। তরুণ ও উচ্চশিক্ষিতদের মধ্যে এ বিষয়ে সচেতনতা ও সমর্থনের হার বেশি।

গোলটেবিল বৈঠকে আরও উপস্থিত ছিলেন রাজনৈতিক বিশ্লেষণ ও যোগাযোগ বিষয়ে শিক্ষক ড. সাইমুম পারভেজ, বিডিজবস ডটকমের প্রধান নির্বাহী এ কে এম ফাহিম মাশরুর, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার রশনা ইমাম এবং ব্রেইনের নির্বাহী পরিচালক শফিকুর রহমান।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

‘ক্ষতিগ্রস্ত ডেইরি খামারিদের সরকারের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে’

মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষি মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেন, বন্যায় এ অঞ্চলের কৃষক ও ডেইরি খামারিরা ক্ষতির মুখে পড়েছেন। সরকার সবসময় ক্ষতিগ্রস্ত...

পুনর্বাসন শেষ না হওয়া পর্যন্ত সকল কার্যক্রম অব্যাহত থাকবে: অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আমরা ইতোমধ্যে ৪০ হাজার পরিবারকে চাউল, ৭৫ হাজার পরিবারকে শুকনো খাবার ও প্রায় ৪০ হাজার...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো. মোজাফফর হোসেনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেল সাড়ে...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...