মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

তারেক রহমান দ্রুত দেশে ফিরে আসবেন: সাবেক প্রতিমন্ত্রী বাবর

অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরার বিভিন্ন বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিগত চারদলীয় জোট সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। তিনি বলেন, ইনশাআল্লাহ তিনি দ্রুত দেশে ফিরে আসবেন। 

রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

২০০৭ সালের জানুয়ারি মাসে ওয়ান ইলেভেন সরকার আসলে ওই বছরের ২৮ মে গ্রেফতার হন লুৎফুজ্জামান বাবর। এরপর ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা ও ১০ ট্রাক অস্ত্র মামলাসহ বিভিন্ন মামলায় তার মৃত্যুদণ্ড, যাবজ্জীবনসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। দীর্ঘ ১৮ বছর পর গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে তিনি কারাগার থেকে মুক্তি পান। মুক্তি পাওয়ার পর আজ প্রথম তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যান এবং স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে লুৎফুজ্জামান বাবর বলেন, তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন। এরমধ্যে সার্বিক আইনশৃঙ্খলার বিষয়টিও ছিল। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ আছে। লুট হওয়া এবং অবৈধ অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এসব উদ্ধার করতে হবে। তবে পরিস্থিতি উত্তরণে সরকারের চেষ্টার ত্রুটি নেই বলেও মন্তব্য করেন তিনি। প্রধান উপদেষ্টাসহ বর্তমান অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতেও তিনি প্রস্তুত রয়েছেন।

এস আলম গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল আলমের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে বৈঠক হয়েছে দাবি করে লুৎফুজ্জামান বাবর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশে বসে পতিত সরকারের শেখ হাসিনার সঙ্গে একটি বিশেষ শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপ একটা বৈঠক করেছে। সেই বৈঠকের উদ্দেশ্য ছিল বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন বানচাল করা। নির্বাচনে বিভিন্ন সহিংস ঘটনা ঘটানো। এ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আলোচনা করেছি। আরও অনেক কিছু আলোচনা করেছি। যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র উদ্ধার হয়নি এখনও।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিমানবন্দরে অর্ধ কোটি টাকার বিদেশি সিগারেট-আইফোন উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫১ লাখ ৪ হাজার...

লোহাগাড়ায় ডাকাতি ‌‌দলের স্বর্ণালঙ্কারসহ ১৮ লাখ টাকার মালামাল লুট

চট্টগ্রামের লোহাগাড়ায় ভোররাতে এক বসতঘরে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত...

চট্টগ্রামে পুলিশ দেখে গাড়ি রেখে পালাল মাদক কারবারি, ভিতরে মিলল গাঁজা

চট্টগ্রামের মিরসরাইয়ে অভিযান চালিয়ে একটি প্রাইভেটকারসহ ৫০ কেজি গাঁজা...

বাদুরতলায় “হাতিল ফার্নিচার” নতুন শো রুম শুভ উদ্বোধন

নগরীর বাদুর তলায় হাতিল ফার্নিচার এর নতুন শো রুমের...

মহানগর ওলামা দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে খাদ্য সামগ্রী বিতরণ

সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে...

লামায় ১৫৪ মুসলিম শিক্ষার্থীর জন্য নেই ধর্মীয় শিক্ষক, ১৮ বছরেও হয়নি সমাধান

বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...