শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

কলকাতাকে হারিয়ে চ্যাম্পিয়ন চেন্নাই

আইপিএলের ১৪তম আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চতুর্থবারের মতো শিরোপা ঘরে তুললো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। দক্ষিণ আফ্রিকান ডু প্লেসির অসাধারণ ব্যাটিং এবং রবিন উথাপ্পা ও মইন আলীর টর্নেডো ইনিংসে রান পাহাড়ের নীচে চাপা পড়ে নাইটরা। পরে বাকি কাজটা সারেন চেন্নাই বোলাররা। তাতে তৃতীয় শিরোপা জয় থেকে বঞ্চিত হয় কলকাতা।

শুক্রবার রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাহেন্দ্র সিং ধোনির চেন্নাই আগে ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ১৯২ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করে। জবাবে ৯ উইকেট হারিয়ে ১৬৫ রানের বেশি করতে পারেনি সাকিবদের কলকাতা। ২৭ রানের জয়ে আইপিএলের চতুর্থ শিরোপা ঘরে তোলে চেন্নাই। এর আগে ২০১০, ২০১১ ও ২০১৮ সালে চ্যাম্পিয়ন হয়েছিল সিএসকে।

জয়ের জন্য ১৯৩ রানের লক্ষে ব্যাট করতে নেমে দুই তরুণ ওপেনার শুভমান গিল এবং ভেঙ্কটেশ আয়ার যেভাবে শুরু করেছিলেন, তাতে জয়টা দেখতেই পাচ্ছিল কলকাতা। ১০.৪ ওভারে এই দু’জনের ব্যাটে ওঠে ৯১ রান। তবে ফিফটি করা আইয়ার ক্যাচ দিয়ে ফেরার পরই ব্যাটিং ধস নামে কলকাতা শিবিরে। আইয়ার ৩২ বলে ৫০ রান করেন।

দলের আরেক ওপেনার শুভমন গিল থামেন ৫১ রানে। এরপর দলের অন্য ব্যাটাররা নিয়মিত বিরতিতেই উইকেট হারান। নিতিশ রানা কোনো রানই করতে পারেননি। সুনিল নারিন করেন ২ রান, ইয়ন মরগান আউট হন ৮ বলে ৪ রান করে। দিনেশ কার্তিক ৭ বলে করেন ৯ রান। আর সাকিব আল হাসান মারলেন গোল্ডেন ডাক।

শেষদিকে লোকি ফার্গুসন (১৮) ও শিভাম মাভির (২০) কল্যাণে কেবল হারের ব্যবধানই কমায় কলকাতা।

২০১২ সালে নাইটদের কাছে ফাইনালে হারের মধুর প্রতিশোধ নিয়ে মহেন্দ্র সিং ধোনির দল জিতে নেয় শিরোপা। বল হাতে চেন্নাইর শার্দুল ঠাকুর ৪ ওভারে ৩৮ রান দিয়ে ৩টি উইকেট নেন। রবীন্দ্র জাদেজা ও জশ হ্যাজলউড নেন ২টি করে উইকেট। ডোয়াইন ব্রাভো ও দীপক চাহার পেয়েছেন ১টি করে উইকেট।

টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮০ রান করে চেন্নাই। শেষ ১০ ওভারে রীতিমতো ব্যাটিংয়ে ঝড় তুলেন ফাফ ডু প্লেসি ও মঈন আলী। ৫৯ বলে সর্বোচ্চ ৮৬ রান করেন ফাফ ডু প্লেসি।

উথাপ্পা ২০৬.৬৬ স্ট্রাইক রেটে মাত্র ১৫ বলে ৩ ছক্কায় ৩১ রানের ঝড়ো ইনিংস খেলে যান। এছাড়া ২০ বলে ৩টি ছক্কায় অপরাজিত ৩৭ রান করেন ইংলিশ তারকা মঈন আলী। আর ২৭ বলে ৩২ রান করেন ঋতুরাজ গায়কওয়াদ।

কলকাতার হয়ে সুনীল নারিন দুই উইকেট নেন। তবে সাকিব ৩ ওভার বল করে ৩৩ রান দিয়ে উইকেটের দেখা পাননি। আর ব্যাটিং করতে নেমেও শূন্য রানে আউট হয়েছেন তিনি।

ফাইনালে ম্যাচসেরা নির্বাচিত হয়েঠেন ফাপ ডু প্লেসিস। সিরিজ সেরা হন হার্শাল প্যাটেল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কর্ণফুলী নদীর হালদা মোহনায় লাখ টাকার নিষিদ্ধ জাল পুড়ে ধ্বংস

এশিয়ার একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র চট্টগ্রামের কর্ণফুলী নদীর...

বিগত দুই সরকারের গাফিলতিতে হাম ছড়িয়ে পড়ে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিগত দুই সরকারের গাফিলতিতে হাম...

শিপিং সেক্টরে নতুন বাজার সৃষ্টিতে নাবিকগণ দূত হিসেবে কাজ করবে -নৌপরিবহন মন্ত্রী

নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম এমপি নতুন নাবিকদের দেশের...

চট্টগ্রামে ১২ ঘণ্টার মধ্যে চুরি যাওয়া প্রাইভেটকার উদ্ধার, গ্রেপ্তার ১

চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় দায়ের হওয়া একটি গাড়ি চুরি...

খুলে দেওয়ার একদিনের মধ্যেই আবারও হরমুজ বন্ধ করল ইরান

ইরান আবারও হরমুজ প্রণালী-এ অবরোধ জারি করেছে ।শনিবার (১৮...

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার...

আরও পড়ুন

অবশেষে উম্মোক্ত হলো সিজেকেএস জিমনেসিয়াম

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জিমনেসিয়াম ভবনটি ইনডোর গেমসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ন। ইনডোরের অনেক গুলো ইভেন্ট আয়োজন করা হয় একমাত্র এই জিমনেসিয়ামে। কিন্তু নানা করাণে...

ঢাকায় স্বাধীনতা মাস্টার্স টি-২০ ক্রিকেটে চিটাগং মাস্টার্স চ্যাম্পিয়ন

আর ২৩ স্পোর্টস এন্ড কমিউনিকেশন আয়োজিত স্বাধীনতা মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে চিটাগং মাস্টার্স।গতকাল শনিবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে চিটাগং মাস্টার্স ৮৩ রানে লিজেন্ড...

মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন

সিজেকেএস ক্লাব সমিতি আয়োজিত সিসিএস ট্যালেন্ট হান্ট টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে মোহরা এশিয়ান স্পোর্টিং ক্লাব।আজ শনিবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে মোহরা...

চট্টগ্রামের গালিব সঙ্গী জয়কে নিয়ে দেশকে জেতালো স্বর্ণ

পাকিস্তানের ইসলামাবাদে চলছে দক্ষিন এশিয়ান রিজিয়নাল জুনিয়র ব্যাডমিন্টন টুর্নামেন্ট। যেখানে অনূর্ধ্ব-২৩ বিভাগে শিরোপা জিতেছে বাংলাদেশ দলের গালিব এবং জয় জুটি। ফাইনালে তারা হারিয়েছে নেপালের...