বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

কক্সবাজার বাঁকখালী নদীর কাশফুল বাগান রক্ষায় এগিয়ে আসার আহ্বান 

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

কক্সবাজারের বাঁকখালী নদীর পাড়ে উচ্ছেদ অভিযানের পর প্রকাশ্যে এসেছে মনোমুগ্ধকর কাশফুল বাগান। প্রতিদিন শত শত মানুষ সেখানে ভিড় করছেন এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। তবে দুঃখজনকভাবে অনেকেই কাশফুল ছিঁড়ে নিয়ে যাচ্ছেন, যা প্রকৃতি ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ।

এই প্রেক্ষাপটে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন কক্সিয়ান এক্সপ্রেস। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, কাশবন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের প্রতীক নয়, এটি নদীর ভাঙন রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সহায়ক। তাই অযথা কাশফুল ছেঁড়ার প্রবণতা বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে।

কক্সিয়ান এক্সপ্রেসের পক্ষ থেকে তিনটি আহ্বান জানানো হয়েছে

১. ঘুরতে এসে কাশফুল ছিঁড়বেন না, প্রকৃতিকে তার স্বাভাবিক রূপে উপভোগ করুন।

২. শিশু-কিশোরদের প্রকৃতি রক্ষার শিক্ষা দিন।

৩. প্রশাসন ও গণমাধ্যম সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখুক।

সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “প্রকৃতি আমাদের সম্পদ, এটিকে ধ্বংস নয় বরং সংরক্ষণ করা আমাদের দায়িত্ব। আসুন, বাঁকখালীর পাড়ের কাশফুল বাগানকে সবার জন্য রক্ষা করি।

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...