কক্সবাজারের চকরিয়া উপজেলার ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব ফিরিয়ে পেলেন এস এম মঈনুদ্দিন চৌধুরী। তিনি উচ্চ আদালতের রায়ের মাধ্যমে উপরোক্ত দায়িত্ব ফিরে পান।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ১ টার সময় ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঈনুদ্দিন চৌধুরী তার দায়িত্ব ফিরে পাওয়ার তথ্য নিশ্চিত করেন। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে একটি পরিপত্র জারি করে। উক্ত পরিপত্রে উল্লেখ আছে, ২০২৫ সালের ১০ ফেব্রুয়ারী কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদান করা হয়। উক্ত আদেশের বিরুদ্ধে এস এম মঈনুদ্দিন চৌধুরী উচ্চ আদালতে রীট পিটিশন দায়ের করেন। উচ্চ আদালত শুনানি শেষে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা প্রদানের যে আদেশ দেন তা আগামী ছয় মাসের জন্য স্থগিত করে রীটকারী এস এম মঈনুদ্দিন চৌধুরীকে আগামী ৬ মাস চেয়ারম্যানের দায়িত্ব পালন করার জন্য আদেশ প্রদান করে।
উচ্চ আদালতের আদেশের মাধ্যমে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। উক্ত নির্দেশ মোতাবেক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর এস এম মঈনুদ্দিন চৌধুরীকে আগামী ৬মাস চেয়ারম্যানের দায়িত্ব পালনের জন্য একটি পরিপত্র জারি করে।
চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, উচ্চ আদালতের রায় অনুসারে এস এম মঈনুদ্দিন চৌধুরীকে আগামী ৬মাস চেয়ারম্যানের দায়িত্ব পালনের একটি পরিপত্র জারি করেছি। এরপর ৬ মাস দায়িত্ব পালন করার পর উচ্চ আদালত যে আদেশ দেবে তা বাস্তবায়ন করা হবে।
ঢেমুশিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মঈনুদ্দিন চৌধুরী বলেন, উচ্চ আদালতের রায় অনুসারে আমি চেয়ারম্যানের দায়িত্ব ফিরে পেয়েছি। আমি মানুষের কল্যাণের জন্য কাজ করে যাবো।
আর এইচ/
