মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬

বড়হাতিয়া মিশকাতুল উলুম মাদ্রাসায় ম্যানেজিং কমিটির নির্বাচনে অনিয়মের অভিযোগ

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া মালপুকুরিয়া মিশকাতুল উলুম মাদ্রাসার ম্যানেজিং কমিটির নির্বাচনে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। জাল স্বাক্ষর, ভুয়া অভিভাবক অন্তর্ভুক্তি এবং ভোটার তালিকায় অনিয়মকে বৈধতা দিয়ে নির্বাচন আয়োজনের অভিযোগে এলাকায় ক্ষোভ বিরাজ করছে। এতে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, নির্বাচনের আবেদন ফরমে একাধিক জাল স্বাক্ষরের ঘটনা ঘটেছে। এমনকি শিক্ষার্থীবিহীন অভিভাবককেও ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। একজনকে একই তালিকায় একাধিকবার ভোটার বানানোসহ নানা অনিয়ম ধরা পড়েছে। এ ছাড়া বর্তমান এডহক কমিটির সভাপতি আব্দুর রহিম প্রতিষ্ঠাতা সদস্য পদে প্রার্থী হয়েছেন, যা আইন বহির্ভূত বলে অভিযোগকারীরা জানান।

এ বিষয়ে অভিভাবক সদস্য প্রার্থী শেখ আহমদ বলেন, “এটি পুরোপুরি প্রহসনের নির্বাচন। আইন লঙ্ঘন করে যারা এ অনিয়মের সঙ্গে জড়িত, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে মাদ্রাসার সুপার মুহাম্মদ নাছির উদ্দীনের মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

অন্যদিকে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, “সব অনিয়ম ম্যানেজ করে নির্বাচনের পরামর্শ দিয়েছি। উভয় পক্ষকে সমঝোতার মাধ্যমে নির্বাচন সম্পন্ন করতে বলেছি।” তবে এডহক কমিটির সভাপতি প্রার্থী হতে পারবেন কি না—এমন প্রশ্নে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম বলেন, “জাল স্বাক্ষর করে মনোনয়ন জমা দেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ। এটি প্রতারণা ও জালিয়াতির শামিল। অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। অনিয়ম প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সঠিক তালিকা সংশোধন করে নির্বাচন অনুষ্ঠিত হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম সুলতানা নামে দেড় বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার উজিরপুর ইউনিয়নের কৈয়া গ্রামে...

চৌদ্দগ্রামে তানিয়া হত্যা মামলায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত

চৌদ্দগ্রামে বৈদ্যুতিক শক দিয়ে স্ত্রীকে হত্যার ঘটনায় স্বামী আজাদকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ২০২৩ সালের ২৭ জুলাই মাসে তিন সন্তানের জননী তানিয়া বেগমের হাতে-পায়ে বৈদ্যুতিক...

মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী, সাঁতার প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার

চট্টগ্রামের মিরসরাইয়ে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ উপলক্ষে তিন দিনব্যাপী কর্মসূচি শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ আগস্ট) উপজেলা পরিষদ কনফারেন্স কক্ষে পুরস্কার ও সনদ বিতরণের মধ্য দিয়ে...

লামায় মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স, সচেতনতামূলক পথসভা ও র‌্যালি।

মাদকের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি ও সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে বান্দরবানের লামায় মাদকবিরোধী পথসভা, র‌্যালি ও চেকপোস্ট পরিচালনা করেছে লামা থানা পুলিশ।মঙ্গলবার (১৮ আগস্ট) লামা...