শুক্রবার, ১৭ জুলাই ২০২৬

নৌবাহিনীর অভিযানে টেকনাফ ও মহেশখালী থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ আটক ১

অন্তর দে বিশাল, কক্সবাজার জেলা প্রতিনিধি

দেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিতে অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে দেশের দায়িত্বপূর্ণ এলাকাসমূহে নিয়োজিত রয়েছে বাংলাদেশ নৌবাহিনী। এরই ধারাবাহিকতায় পৃথক অভিযানে কক্সবাজারের টেকনাফে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ ও দেশীয় আগ্নেয়াস্ত্রসহ ১ জনকে আটক করেছে নৌবাহিনী।

গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রবিবার (৩১ আগস্ট)) দিবাগত রাতে কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নস্থ দমদমিয়া ভাঙ্গা ব্রিজ সংলগ্ন পাহাড়ের নিকটস্থ একটি ডাকাতের আস্তানায় অভিযান পরিচালনা করে নৌবাহিনী।

অভিযানকালে ডাকাত দল নৌবাহিনীর উপস্থিতি টের পেয়ে পাহাড়ের গহিনে পালিয়ে গেলেও তাদের আস্তানায় তল্লাশি করে ১ টি দেশীয় পিস্তল (এলজি) ও ২০ রাউন্ড ৭.৬২ মি: মি: তাজা গোলা জব্দ করা হয়।

অপরদিকে একই রাতে জেলার মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নস্থ দেবেঙ্গা পাড়ায় অভিযান চালিয়ে মাদক ও অস্ত্রসহ একাধিক মামলার আসামি ফারুককে নগদ ১৬৩৫১ টাকা এবং দেশীয় ধারালো অস্ত্রসহ আটক করা হয়। পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়ি হতে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার করা হয়।

জব্দকৃত অস্ত্র ও গোলাসহ আটককৃত ব্যক্তিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্ব স্ব থানায় হস্তান্তর করা হয়।

উল্লেখ্য বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নে বাংলাদেশ নৌ বাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকা সমূহে মাদক ও অস্ত্র সহ সকল ধরনের দুষ্কৃতিকারীদের প্রতিহত করতে নৌবাহিনীর এ ধরনের কার্যক্রম চলমান থাকবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি...

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী

নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, সম্মানজনক...

রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা : ৪৫ বছর পর সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যার ঘটনায় মেজর (অব.) মো....

আমাদের ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সুখী-সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সবাইকে...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর...

আরও পড়ুন

হাটহাজারীতে নিখোঁজের একদিন পর পরিত্যক্ত ডোবায় মিলল শিশুর লাশ

চট্টগ্রামের হাটহাজারীর নাঙ্গলমোড়ায় নিখোঁজ হওয়ার একদিন পর পরিত্যক্ত একটি ডোবা থেকে মোহাম্মদ সাঈদ (৬) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।শিশু মোহাম্মদ সাঈদ একই...

প্রত্যাশী সব সময় দেশের মানুষের জন্য কাজ করে আসছে: সাংসদ আবু সুফিয়ান

চট্টগ্রামের কালামিয়া বাজার এলাকায় প্রত্যাশী’র সহযোগিতায় আজ ১৬ জুলাই সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ১৫০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। কালামিয়া বাজারের সিলভার প্যালেসে...

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করলেন প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ পেকুয়ার ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন মুক্তিযোদ্ধা বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে পেকুয়া উপজেলার...

বোয়ালখালীতে কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ড: দগ্ধ ১০ শ্রমিক

বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদণ্ডী এলাকায় অবস্থিত কনফিডেন্স লবণ কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ১০ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বার্ন...