বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

বাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়ম, দুই ডিলারকে জরিমানা

বাঁশখালী প্রতিনিধি

বাঁশখালীতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে ডিলারের বিরুদ্ধে চাল কম দেয়ার অভিযোগে দুই ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় অভিযুক্ত ডিলাররা হলেন, ছনুয়ার হেফাজ উদ্দিন ও পুঁইছড়ির মীর হামিদ সিকদার।

বুধবার (২৭ আগস্ট) দুপুরে উপজেলার ছনুয়া ইউনিয়নের আব্দুল্লার দোকান ও পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া বাজার এলাকায় খাদ্যবান্ধব ডিলার কর্তৃক চাল বিতরণের দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

জানা যায়, ‘বুধবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জামশেদুল আলম উপজেলার খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণ পরিদর্শনে যান। এ সময় নাপোড়া বাজারে চাল বিতরণের সময় চারজন উপকারভোগীর বস্তায় চাল কম দেওয়ার প্রমাণ পান তিনি। এতে অনিয়মের দায়ে সংশ্লিষ্ট ডিলার মীর হামিদকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে ছনুয়া ইউনিয়নের আব্দুল্লাহর দোকান এলাকায় ডিলার হেফাজ উদ্দিন মাস্টারের রোল, স্থিত বস্তা ও খালি বস্তার মধ্যে অসঙ্গতি ধরা পড়ায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ জামশেদুল আলম বলেন, ‘চাল বিক্রির কার্যক্রম পরিদর্শনের সময় নাপোড়া বাজারে বিতরণকৃত চারজন উপকারভোগীর বস্তায় ২০০ থেকে ৪০০ গ্রাম চাল কম পাওয়া যায়। এছাড়া ছনুয়া ইউনিয়নে ডিলারের মাস্টার রোল, ভরা বস্তা ও খালি বস্তার মধ্যে কিছু অসঙ্গতি পরিলক্ষিত হয়। এতে উভয় ডিলারকে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার জরিমানা করা হয়েছে। এ সময় চাল পরিমাপে সর্বোচ্চ সতর্ক থেকে যথাযথভাবে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।’

এদিকে ছনুয়ার বাসিন্দা আব্দুর রহমান, দুলা মিয়া ও বগি চন্দ্র দাশ বলেন, ‘দুপুরে আব্দুল্লাহর দোকানে চাল আনতে গেলে দেখি তারা ওজন পরিমাপ করে না দিয়ে আমাদের বালতি করে চাল দিচ্ছেন। বিষয়টি সন্দেহ হলে আমরা পাশের দোকানে পরিমাপ করে দেখতে পায় এক একজনের ওজন ২৭ থেকে ২৮ কেজি পর্যন্ত। চাল কম দেয়ার বিষয়টি ডিলারকে জানালে তারা বলে খাদ্যগুদাম থেকে বস্তায় চাল কম দিয়েছে, আমাদের কিছু করার নাই। আমরা বিষয়টি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি।’

অভিযোগ অস্বীকার করে ছনুয়ার ডিলার হেফাজ উদ্দীন বলেন, ‘আগে যারা চাল দিতো তারা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে। আমি সঠিক পরিমাপে চাল দিলেও কয়েকজন স্থানীয় ব্যক্তি চালগুলো বাহিরে নিয়ে গিয়ে কম দিয়েছি বলে গুজব ছড়াচ্ছে। আপনারা চাইলে ভিডিও কলে দেখতে পারেন অথবা সরাসরি এসে দেখতে পারেন।’

নাপোড়ার ডিলার মীর হামিদ সিকদার বলেন, ‘চাল বিতরণে কাজ করা ছেলেরা ভুলক্রমে বস্তার উপরে মিটার রেখে কাজ করায় দুই একটা বস্তায় এক-দেড়শ গ্রাম কম গেছে। পরে বিষয়টি বুঝতে পেরে সঠিক পরিমাপ করে চাল বিক্রি করা হয়।’

উপজেলা খাদ্য অফিসার সেলিম হেলালি বলেন, ‘ডিলার নিয়োগের ৩/৪দিন পরপরই চাল দিতে হচ্ছে। নতুন ডিলার তাই একটু এলোমেলো হচ্ছে। যে সব জায়গা থেকে অভিযোগ আসছে ওখানে সরেজমিনে গেছি আমরা। ইউএনও স্যারও গেছে। অসঙ্গতি পাওয়ায় দুই ডিলারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...