শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চট্টগ্রাম থেকে ঢাকায় সরাসরি পাইপলাইনে তেল পরিবহন শুরু

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

দেশের জ্বালানি নিরাপত্তা ও দ্রুত সরবরাহ নিশ্চিত করতে প্রথমবারের মতো সরাসরি পাইপলাইনের মাধ্যমে চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত জ্বালানি তেল পরিবহন কার্যক্রম শুরু হয়েছে। এটি দেশের জ্বালানি খাতে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা হিসেবে দেখা হচ্ছে।

শনিবার (১৬ আগস্ট) বেলা ১১টায় চট্টগ্রামের পতেঙ্গা এমআই প্রান্তে পাইপলাইনটির উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

এসময় উপস্থিত ছিলেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম এবং বাংলাদেশ সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ মেজর জেনারেল মু. হাসান-উজ-জামান।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) জানিয়েছে, পতেঙ্গা ডেসপাস টার্মিনাল থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত ২৪২ কিলোমিটার দীর্ঘ পাইপলাইনের মাধ্যমে এখন থেকে নিয়মিত তেল সরবরাহ করা হবে। যেখানে নদীপথে ডিজেল পরিবহনে সময় লাগত প্রায় ৪৮ ঘণ্টা, সেখানে পাইপলাইনের মাধ্যমে তা কমে দাঁড়াবে মাত্র ১২ ঘণ্টায়। এতে বছরে প্রায় ৩০০ কোটি টাকা সাশ্রয় হবে বলে জানিয়েছে সংস্থাটি।

২০১৮ সালের অক্টোবরে শুরু হওয়া এ প্রকল্পটির কাজ শেষ হয় ২০২৫ সালের মার্চে। ১৬ ইঞ্চি ব্যাসার্ধের প্রধান পাইপলাইনের পাশাপাশি সিদ্ধিরগঞ্জ থেকে ফতুল্লা পর্যন্ত আরও ৮ কিলোমিটার পাইপলাইন স্থাপন করা হয়েছে। এছাড়া কুমিল্লায় নতুন একটি পেট্রোলিয়াম ডিপো তৈরি করা হয়েছে, যেখানে থেকে তেল দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা যাবে।

প্রকল্প পরিচালক প্রকৌশলী আমিনুল হক বলেন, “এই পাইপলাইনের মাধ্যমে সরাসরি তেল পরিবহন সম্পূর্ণ স্বয়ংক্রিয় ও নিরাপদ। নারায়ণগঞ্জ ও ফতুল্লার ডিপো থেকে দেশের অন্যান্য ডিপোতে সরবরাহ সহজ হবে।”

বিপিসি চেয়ারম্যান মো. আমিন উল আহসান জানান, “এই পাইপলাইনের মাধ্যমে জ্বালানি পরিবহন নিয়ন্ত্রণ কক্ষ থেকে সরাসরি নিয়ন্ত্রণ করা সম্ভব। গত জুনে পরীক্ষামূলকভাবে ৩২ হাজার টন ডিজেল চট্টগ্রাম থেকে নারায়ণগঞ্জে সরবরাহ করে আমরা সফলতা পেয়েছি।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২...

মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করে প্রজ্ঞাপন জারি

দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা...

বান্দরবান জেলা পরিষদের সদস্য হলেন মংক্যানু মার্মা ও আগষ্টিন ত্রিপুরা

‎বান্দরবান পার্বত্য জেলা পরিষদের পুনর্গঠিত অন্তর্বর্তীকালীন পরিষদে সদস্য হিসেবে...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ...

বান্দরবান পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন, চেয়ারম্যান ম্যামাচিং

দীর্ঘদিনের প্রতিক্ষার পর বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তীকালীন পরিষদ...

চান্দগাঁওয়ে সামান্য মোবাইল নিয়ে পূর্ব বিরোধের জেরে ছুরিকাঘাতে যুবক খুন

চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন চররাঙ্গামাটিয়া এলাকায় সামান্য মোবাইল নিয়ে পূর্ব...

আরও পড়ুন

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...