শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

চেক প্রতারণার মামলায় সাজাপ্রাপ্ত আসামি জাহেদুল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে চেক প্রতারণার মামলায় এক বছর সাজাপ্রাপ্ত আসামি জাহেদুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‍্যাব। বুধবার (১৫ আগস্ট) বিকেল ৪টার দিকে র‍্যাব-৭ এর একটি চৌকস দল  সাতকানিয়া থানার কাঞ্চনা গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর তাকে সিএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে পরে আদালতে সোপর্দ করা হয়েছে।

জানা যায়, জাহেদুল ইসলাম ‘সাহাবা হজ্ব এন্ড ট্রাভেল এজেন্সি’ নামে একটি প্রতিষ্ঠানের আড়ালে হজে পাঠানোর নামে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। নগদ অর্থ ও ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে টাকা নেওয়ার পর তিনি হজযাত্রীদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে আত্মগোপনে চলে যেতেন।

ভুক্তভোগীদের মধ্যে রয়েছেন—আবদুল্লাহ আল নোমান, মাসুদ গনি, মো. শহীদুল আলম (নয়ন), মো. রাশেদুল ইসলাম, আলহাজ্ব আবুল কালাম ও জয়নাল আবেদিন রিয়াজসহ আরও অনেকে। তারা জানান, প্রতারিত হওয়ার পর একাধিকবার জাহেদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন।

আদালত সূত্রে জানা গেছে, একটি চেক প্রতারণা মামলায় (এনআই অ্যাক্ট) জাহেদুল ইসলামকে এক বছর কারাদণ্ড এবং অর্থদণ্ডে দণ্ডিত করেন আদালত। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...

নাইক্ষ্যংছড়িত সীমান্তে ৫০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪৯ হাজার ৯৮২ পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)।বৃহস্পতিবার (২০ আগস্ট) বিকেল ৩টার দিকে...