রবিবার, ২৮ জুন ২০২৬

দুই রাজস্ব সংস্থায় এনবিআরের শুদ্ধি অভিযান: অর্ধশতাধিক কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে রাজস্ব আহরণের প্রধান দুই সংস্থা— চট্টগ্রাম কাস্টম হাউস ও ভ্যাট কমিশনারেটে শুদ্ধি অভিযান চালাচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এই অভিযানের অংশ হিসেবে প্রায় অর্ধশত কর্মকর্তাকে একযোগে বদলির আদেশ দেওয়া হয়েছে, যা ইতিহাসে প্রথম।

জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখার দ্বিতীয় সচিব মোহাম্মদ আবুল মনসুর স্বাক্ষরিত পৃথক দুই প্রজ্ঞাপনে এ বদলির সিদ্ধান্ত জানানো হয়। বদলির তালিকায় চট্টগ্রাম কাস্টম হাউস, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট (আপিল) কমিশনারেট এবং চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে কর্মরত কর্মকর্তারা রয়েছেন।

গত অর্থবছরে এই দুই প্রতিষ্ঠান প্রায় ৮০ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের রেকর্ড করলেও, ঘুষ লেনদেন ও হয়রানির অভিযোগে গত এক বছরে অন্তত এক ডজন কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, উপ-কমিশনারদের ১৪ আগস্ট দুপুর থেকে এবং সহকারী কমিশনারদের ২১ আগস্ট দুপুর থেকে কর্মস্থল থেকে অবমুক্ত ধরা হবে। একইসঙ্গে নতুন কর্মস্থলে যোগদানের পর যোগদানপত্রের অনুলিপি এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখায় পাঠাতে হবে।

বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে রয়েছেন:

উপ-কমিশনার পদে: ইমাম গাজ্জালী, মো. সাইদুল ইসলাম, মো. কাউছার আলম, মমিনুল ইসলাম, কাজী রায়হানুজ্জামান, মো. জাকারিয়া, অনুরূপা দেব, মো. বিল্লাল হোসেন, উম্মে নাহিদা আকতার প্রমুখ।

সহকারী কমিশনার পদে: মো. সাকিব হোসেন, মো. রাজিব হোসেন, মো. মেহেদী হাসান, মো. আইয়ুব, ইসলামুল হক, প্রদীপ দাস, সৌরভ দত্ত বিজয়, মুক্তা চৌধুরী, মো. ওয়াহিদুল হক সিউল, আফরিন জাহান নাওমীন, সাইদুর রহমান মুন্না, সুলতানুল আরেফীন, মো. রাশেদুল হক, মো. আতিকুর রহমান, মো. মোস্তফা কামাল, আলিফ রহমান নির্ভুল, মো. রিজওয়ান আলমগীর, মো. আকরাম হোসেন, মো. নাজমুল আহসান, মো. জসীম উদ্দিন হাওলাদার প্রমুখ।

হঠাৎ রাতের এই গণবদলিকে এনবিআরের চলমান শুদ্ধি অভিযানের অংশ হিসেবে দেখা হচ্ছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হাক্কানী ক্রিকেট ক্লাব এবং সিটি কর্পোরেশন মাস্টার্সের জয়

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

প্রবাহ কোচিংয়ের এইচএসসি বিশেষ কোচিং ও মডেল টেস্টের সমাপনী, মেধাবীদের পুরস্কার প্রদান

চট্টগ্রামের প্রবাহ কোচিং সেন্টারের প্রধান কার্যালয় চকবাজার শাখায় অনুষ্ঠিত...

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব, ফুটবল খেলোয়াড় বাচাই কার্যক্রম শুরু

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং চট্টগ্রাম সিটি...

আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ রবিবার সকালে, খেলা দেখবেন যেভাবে ?

এরই মধ্যে দুই ম্যাচ জিতে গ্রুপ জে-র শীর্ষস্থান নিশ্চিত...

চীনা কোম্পানিকে ১৮ মাসের চ্যালেঞ্জ দিয়েছেন প্রধানমন্ত্রী: বিডা চেয়ারম্যান

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক...

আনোয়ারায় প্রকাশ্যে ছুরিকাঘাতের ভিডিও ভাইরাল, অভিযুক্ত গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় প্রকাশ্যে এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতের ভিডিও সামাজিক...

আরও পড়ুন

চট্টগ্রামে পৃথক স্থানে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ৪ জনের

চট্টগ্রাম নগরের কদমতলীর ধনিয়ালাপাড়া এবং রাউজানের নোয়াপাড়ায় সেপটিক ট্যাংকে নেমে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ জুন) নগরীর ধনিয়ালাপাড়া ও রাউজান উপজেলায় এসব দুর্ঘটনা ঘটে।ধনিয়ালাপাড়ায়...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে ফেলে কলেজ শিক্ষার্থী হত্যা, গ্রেপ্তার ১

চট্টগ্রামে নগরের চকবাজার থানার বিএএফ শাহীন কলেজের শিক্ষার্থী আশফাক কবির সাজিদ হত্যা মামলার সন্দেহভাজন আসামি ইশতিয়াককে (২২) গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৭।শনিবার (২৭...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...