শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট ও বিসিটিআই পরিদর্শনে তথ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট এবং বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউট (বিসিটিআই) পরিদর্শন করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

আজ বুধবার বিকেলে পরিদর্শনে এসে তিনি এই দুই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে পৃথকভাবে মতবিনিময় করেন।

জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, ‘মানবসম্পদ উন্নয়নে এই প্রতিষ্ঠানের কাজ করার অনেক সুযোগ রয়েছে। এই সুযোগ কাজে লাগাতে হবে।’

প্রতিষ্ঠানের মানোন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রশিক্ষণের পাঠ্যক্রম যুগোপযোগী করতে হবে। একইসঙ্গে প্রশিক্ষণের মানোন্নয়নেও কাজ করতে হবে।’ তিনি বিদেশি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সঙ্গে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের সহযোগিতার ক্ষেত্র বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন। জুলাই গণঅভ্যুত্থানে আহত সাংবাদিক ও আহত শিক্ষার্থীদের জন্য সাংবাদিকতা-বিষয়ক প্রশিক্ষণ আয়োজন করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বানও জানান তিনি।

বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে উপদেষ্টা বলেন, ‘এই প্রতিষ্ঠানের প্রশিক্ষণ পাঠ্যক্রম যুগোপযোগী করতে কর্তৃপক্ষকে উদ্যোগ নিতে হবে।’ তিনি চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। প্রশিক্ষণ কার্যক্রমের গুণগত মানোন্নয়নে কাজ করতে কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

পরিদর্শন ও মতবিনিময়কালে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক মুহম্মদ হিরুজ্জামান এনডিসি, বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটের প্রধান নির্বাহী আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিনসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

দীর্ঘ ৩৫ বছর পর সংসদ সদস্যদের ভোটে বাংলাদেশের রাষ্ট্রপতি (২৩তম) নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি...

একনেকে ৯ হাজার ৩৩৩ কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন, সবচেয়ে বেশি বরাদ্দ গ্রামীণ সড়ক সংস্কারে

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৯ হাজার ৩৩৩ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে ১০টি প্রকল্প অনুমোদন করেছে। এর মধ্যে সারা দেশের গ্রামীন সড়ক...

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল বিএনপির সংসদ সদস্যরা।আজ বুধবার বিকেল ৪টায় জাতীয় সংসদ ভবনের নবম তলায় সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক...