সোমবার, ১১ মে ২০২৬

আন্তর্জাতিক যুব দিবসে মহালছড়িতে বর্ণাঢ্য যুব র‍্যালি

মোঃ খালেদ মাসুদ সাগর, মহালছড়ি, খাগড়াছড়ি

“যুব শক্তি দেশের শক্তি, গড়বো সমৃদ্ধ আগামী” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১২ আগস্ট জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে মহালছড়ি উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য যুব র‍্যালি ও আলোচনা সভা।

মঙ্গলবার (১২ আগস্ট) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র‍্যালিটি শুরু হয়ে উপজেলার প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং মহালছড়ি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মানিক লাল চাকমা, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রবীণ চন্দ্র চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, মহালছড়ি থানার এসআই শফিকুল ইসলাম, মহালছড়ি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছানোয়ার হোসেন, উদ্যোক্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মোঃ খালেদ মাসুদ সাগরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, সাংবাদিক, যুব সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা সভায় বক্তারা যুব সমাজকে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে সৎ, দক্ষ ও সৃজনশীল হয়ে সমাজ গঠনে অবদান রাখার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীদের মাঝে সনদপত্র ও ঋণ বিতরণ করা হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায় তালাবদ্ধ বাসা থেকে পলি চৌধুরী (৪৭) নামে এক শিক্ষিকার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।রবিবার (১০...