চট্টগ্রামের আনোয়ারা বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং কমিটি অনুমোদন দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, চট্টগ্রাম।
সোমবার ( ১১ আগস্ট) শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মো. আবুল কাশেম স্বাক্ষরিত চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
অনুমোদিত কমিটির সভাপতি মোহাম্মদ নূর আলী । সদস্য সচিব প্রধান শিক্ষক এরফান চৌধুরী, সদস্য মো. আজগর আলী এবং আক্তারুজ্জামান।
২০২৪ সালের প্রণীত প্রবিধানমালার ৬৪(২) অনুচ্ছেদ অনুযায়ী বিদ্যালয়ের দৈনন্দিন প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠিত হয়েছে।
চিঠিতে আরও বলা হয়, অনুমোদিত গভর্নিং কমিটি ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করবে। তবে শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী শিক্ষক-কর্মচারী নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে না।
আর এইচ/
