শনিবার, ২২ আগস্ট ২০২৬

আনোয়ারায় সাংবাদিক তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার এবং সারাদেশে সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পেশাদার সাংবাদিকরা। সোমবার (১১ আগস্ট) বিকাল ৪ টায় উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে কালবেলা’র জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক যায়যায়দিন’র এম আনোয়ারুল হক, জ্যৈষ্ঠ সাংবাদিক আজাদী’র এম নুরুল ইসলাম, প্রথম আলো’র এম মোরশেদ হোসেন, দেশ রুপান্তর’র জাহেদুল হক,পূর্বকোণ’র হুমায়ুন কবির শাহ সুমন, সময়ের আলো’র এনামুল হক নাবিদ

সি-প্লাস’র রেজাউল করিম সাজ্জাদ, আজকের পত্রিকা’র ইমরান হোসেন, বিজয় টিভি’র হিজবুল্লাহ সোহেল, ইনফো বাংলা’র ফরহাদুল ইসলাম, ইত্তেফাক’র জাহিদ হাসান, সমকাল’র নেজাম উদ্দিন, বাংলাদেশ সমাচার’র আনোয়ারুল আজিম, আমাদের সময়’র ইকবাল বাহার, চট্টগ্রাম নিউজ ও মানবজমিন’র রিয়াদ হোসেন, জনকণ্ঠ (অনলাইন) জামশেদুল আলম, নয়াদিগন্ত’র নুরুল কবির, নয়া বাংলা’র আক্কাস উদ্দিন, সাংবাদ’র কাঞ্চন সুশীল, সকালের সময়’র মহিউদ্দিন মঞ্জুর, ইনকিলাব’র জাবেদুল ইসলাম, জনবাণী’র শেখ আবদুল্লাহ, দৈনিক বাংলা’র রহিম সৈকত ও আমার বার্তা’র সাইদুর রহমান রনি।

এসময় বক্তারা অনতিবিলম্বে দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিন, সাগর-রুনিসহ বিগত দিনে সাংবাদিক হত্যা ও নির্যাতনকারীদের বিচারের দাবি জানিয়ে বলেন, সাংবাদিকরা জাতির মুখপাত্র, কোন দূর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে সাংবাদ প্রকাশ হলেই সাংবাদিকদের নির্যাতন হত্যা শুরু করে। দেশের প্রচলিত আইনে সাংবাদিকদের সুরক্ষার বা নিরাপত্তার আইন হয়নি। বরং প্রতিটি সরকার সাংবাদিকদের মুখ বন্ধকরার মতো কালো আইন করে গেছেন। তাই মানববন্ধন থেকে সাংবাদিকদের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবী জানান বক্তারা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...