শনিবার, ২২ আগস্ট ২০২৬

তুহিন হত্যার প্রতিবাদে পটিয়ায় সাংবাদিক-জনতার একজোট

পটিয়া প্রতিনিধি

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড, সারাদেশে সাংবাদিক নির্যাতন ও সাংবাদিক সুরক্ষা আইন বাস্তবায়নের দাবিতে পটিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) বিকেলে পটিয়া প্রেস ক্লাবের উদ্যোগে থানার মোড় চত্বরে এ মানববন্ধন হয়। প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি শফিউল আলম মাস্টারের সভাপতিত্বে কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা অংশ নেন।

এসময় বক্তব্য রাখেন—দক্ষিণ জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব ইদ্রিস মিয়া, দক্ষিণ জেলা গণঅধিকার পরিষদের সভাপতি ডা. এমদাদুল হাসান, চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী সিরাজ উল্লাহ, পরিবেশক সমিতির সাবেক সভাপতি এসএম হারুনুর রশিদ, ভাটিখাইন উন্নয়ন ফোরামের সভাপতি আশিকুল মোস্তফা তাইফু, সচেতন নাগরিক কামরুল ইসলাম, পৌর এলডিপির সভাপতি গাজী আমির, দক্ষিণ জেলা ছাত্রদল নেতা মো. তারেক রহমান, যুব অধিকার পরিষদের উপজেলা সভাপতি আরাফাত, ইসলামী আন্দোলন পৌর সভাপতি সোহারাব হোসেন ইমন, যুবদল নেতা নাজমুল হোসেন, ইনসানিয়াত বিপ্লব ছাত্র ফ্রন্টের সেক্রেটারি সজিব মোকাররম, পটিয়া পশ্চিম শিবির সভাপতি মো. জিহান, ব্যাংকার আজিজুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন—বিকাশ চৌধুরী, আনম সেলিম, মোরশেদ আলম, জাবের বিন রহমান আরজু, মহিউদ্দিন চৌধুরী, রনি কান্তি দেব, শহিদুল ইসলাম, ওসমান গনি, টিপু, আরাফাত হোসেন, মো. তারেক, গিয়াস উদ্দিন, সঞ্জয় সেন, আশিকুল ইসলাম, ইমরান হোসেন মুন্না, মো. মাছুম আকবরী আকাশ, রাশেদুল ইসলাম, রাশেদ চৌধুরী, তানভির রহমান, আরমানসহ অনেকে।

ইদ্রিস মিয়া বলেন, “সাংবাদিকদের ওপর হামলা ও হত্যাকাণ্ড শুধু ব্যক্তিকে নয়, পুরো গণমাধ্যম ও গণতন্ত্রকে আঘাত করে। দেশে মুক্ত সাংবাদিকতা টিকিয়ে রাখতে হলে সাংবাদিক সুরক্ষা আইন অবিলম্বে কার্যকর করতে হবে।”

ডা. এমদাদুল হাসান বলেন, “সাংবাদিকদের ওপর হামলার ঘটনা প্রমাণ করে দেশে মতপ্রকাশের স্বাধীনতা ভয়াবহভাবে সংকুচিত হয়েছে। সাংবাদিকরা নিরাপদ না থাকলে জনগণের কণ্ঠস্বরও নিরাপদ থাকে না।”

বক্তারা আরও বলেন, আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ড গণমাধ্যমের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত। ধারাবাহিকভাবে সাংবাদিক নির্যাতন, মিথ্যা মামলা ও হয়রানি গণতন্ত্রের জন্য গুরুতর হুমকি। তারা সাংবাদিক সুরক্ষা আইন দ্রুত প্রণয়ন ও বাস্তবায়ন এবং হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...