শনিবার, ২২ আগস্ট ২০২৬

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের মানববন্ধন

চন্দনাইশ (চট্টগ্রাম) থেকে;   

গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন কে প্রকাশ্যে কুপিয়ে হত্যা এবং বাংলাদেশের আলো পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে পুলিশের সামনে পাথর দিয়ে থেতলে দেওয়ার প্রতিবাদ ও সন্ত্রাসীদের বিচার নিশ্চিতকরণ সহ সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার দাবীতে  চন্দনাইশে কর্মরত সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯ আগস্ট) সকালে উপজেলার গাছবাড়ীয়া কলেজ গেইট চত্বরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে তিন ঘন্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকান্ড এবং সাংবাদিক আনোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে হামলায় জড়িত সকল দোষীদের দ্রুত গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে কঠোর আন্দোলনের হুমকি দেন মানববন্ধনে অংশগ্রহণকারী সাংবাদিকরা।

প্রবীণ সাংবাদিক মাষ্টার নুরুল আলমের সভাপতিত্বে জাবের বিন রহমান আরজুর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক যথাক্রমে মাওলানা মোজাহেরুল কাদের, আবিদুর রহমান বাবুল, আবু তোরাব চৌধুরী, এসএম মহিউদ্দিন, মোহাম্মদ কমরুদ্দিন, জাহেদুল ইসলাম, সৈয়দ শিবলী সাদেক কফিল, মোহাম্মদ এরশাদ, এসএম রাশেদ, শাহাদাত হোসেন, খালেদ রায়হান, এমএ হামিদ, সৈকত দাশ ইমন, আমিনুল ইসলাম রুবেল, নুরুল আলম, জাহাঙ্গীর আলম চৌধুরী, কামরুল ইসলাম মোস্তফা, এসএম ওমর ফারুক, শহিদুল ইসলাম, আমিন উল্লাহ্ টিপু, ফয়সাল চৌধুরী, হেলাল উদ্দিন নিরব, নজরুল ইসলাম, আরফাত হোসেন, জিয়াউদ্দিন, রনি দেব, সাদেক, তারেক, নয়ন দাশ, ইয়াছিনুল ইসলাম হৃদয় প্রমূখ।

বক্তারা বলেন, একটি স্বাধীন দেশে সাংবাদিক তুহিনকে এরকম নির্মমভাবে হত্যা করা অসহনীয় এবং এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সকল অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করে দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। তারা আরও বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের উচিত যথাযথ পদক্ষেপ নেয়া। অন্যথায় দেশের সাংবাদিক সমাজ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...