শনিবার, ২২ আগস্ট ২০২৬

কাপ্তাই হ্রদের পানির চাপ কমাতে সেকেন্ডে ছাড়া হচ্ছে ৬৮ হাজার কিউসেক পানি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাঙামাটির কাপ্তাই হ্রদে পানির উচ্চতা বিপৎসীমা অতিক্রম করায় হ্রদের পানির চাপ কমাতে কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের ১৬টি জলকপাট খুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সন্ধ্যা থেকে প্রতিটি জলকপাট সাড়ে ৩ ফুট করে খোলা হয়, ফলে প্রতি সেকেন্ডে প্রায় ৬৮ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে।

এ তথ্য নিশ্চিত করেন বিদ্যুৎ কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় হ্রদের পানির উচ্চতা ছিল ১০৮.৮৩ ফুট মীন সি লেভেল (এমএসএল), যা হ্রদের স্বাভাবিক ধারণক্ষমতা (১০৯ ফুট এমএসএল) ছুঁই ছুঁই অবস্থায় রয়েছে।

তিনি আরও জানান, টানা বৃষ্টিপাত ও উজান থেকে আসা পাহাড়ি ঢলের কারণে হ্রদের পানি দ্রুত বাড়ছে। ৫ আগস্ট রাত ১২টা ৫ মিনিটে প্রথম ধাপে জলকপাট ৬ ইঞ্চি করে খোলা হয়। পরে পরিস্থিতি অনুযায়ী একে একে দেড় ফুট, আড়াই ফুট, ৩ ফুট এবং সর্বশেষ সাড়ে ৩ ফুট পর্যন্ত খোলা হয়েছে।

এদিকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, বর্তমানে কেন্দ্রের ৫টি ইউনিট চালু রয়েছে। এই ইউনিটগুলো দিয়ে প্রতিনিয়ত সেকেন্ডে আরও ৩২ হাজার কিউসেক পানি হ্রদ থেকে কর্ণফুলী নদীতে ছাড়া হচ্ছে।

পানি বাড়ার এই প্রবণতা অব্যাহত থাকলে হ্রদপাড়ের নিম্নাঞ্চলগুলোতে প্লাবনের আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

আরও পড়ুন

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...