শনিবার, ২২ আগস্ট ২০২৬

ওজনে প্রতারণা, মেয়াদোত্তীর্ণ ওষুধ: কউকের মোবাইল কোর্টে ধরা খেল ১৭টি প্রতিষ্ঠান

মোঃ রেজাউল করিম, ঈদগাঁও (কক্সবাজার)

ওজন কারচুপি ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির অভিযোগে কক্সবাজার সদর উপজেলায় একযোগে অভিযান চালিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের (কউক) নেতৃত্বাধীন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ৪টি ফিলিং স্টেশন, ৪টি স্বর্ণের দোকান ও ৯টি ওষুধের দোকানকে মোট ২ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে কউকের সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

তিনি জানান, ফিলিং স্টেশন ও স্বর্ণ ব্যবসায়ীদের ওজন পরিমাপক যন্ত্রে কারচুপির অভিযোগে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের দোকানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানের সময় জুয়েলারি দোকান মালিক সমিতির পক্ষ থেকে এক সপ্তাহ সময় চেয়ে নেওয়া হয় যন্ত্রগুলো ঠিক করার জন্য। তাদেরকে ভবিষ্যতে এমন অনিয়ম না করার জন্য সতর্ক করা হয়েছে।

সানজিদা বেগম বলেন, “ত্রুটিপূর্ণ ওজন যন্ত্র ব্যবহার করে ক্রেতাদের সঙ্গে প্রতারণা কোনভাবেই সহ্য করা হবে না। পুনরায় এমন ঘটনা ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে বুধবার (৬ আগস্ট) কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় মেয়াদোত্তীর্ণ ও অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে ৯টি ওষুধের দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করে ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

আরও পড়ুন

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...