শনিবার, ২২ আগস্ট ২০২৬

সুরক্ষিত প্রজন্ম গঠনে লক্ষ্মীপুরে একযোগে ২৯২ বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার উদ্বোধন

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

সুরক্ষিত প্রজন্ম আর আলোকিত মানুষ গড়ার প্রত্যয়ে” বই উৎসবে মেতে উঠেছে লক্ষ্মীপুরের শিক্ষক ও শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে জেলা প্রশাসনের ব্যতিক্রমী উদ্যোগে জেলার ২৯২টি প্রাথমিক বিদ্যালয়ে একযোগে লাইব্রেরি কর্নার উদ্বোধন করা হয়।

এ আয়োজনের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে বই পড়ার আগ্রহ সৃষ্টি, নৈতিকতা চর্চা এবং মেধা বিকাশে নতুন এক দিগন্তের সূচনা হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

লাইব্রেরিগুলোতে ছোটদের রূপকথার গল্প, মজার ছড়া, উপন্যাসসহ ১০৫ প্রকার বই অন্তর্ভুক্ত রয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার মোট ৭৩২টি বিদ্যালয়ের মধ্যে প্রাথমিক পর্যায়ে ২৯২টি বিদ্যালয়ে লাইব্রেরি কর্নার স্থাপন করা হয়েছে।

সদর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানে লাইব্রেরি কর্নারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন। জেলা প্রশাসক মো. রাজীব কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পুলিশ সুপার, জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। এতে বইপ্রেমী ছোটদের মাঝে ছিল চরম উচ্ছ্বাস। বই হাতে নিয়ে কেউ বুকে জড়িয়ে ধরে, কেউবা সরাসরি বই পড়ায় মনোযোগী হয়ে ওঠে। উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের অভিভাবকরাও সন্তোষ প্রকাশ করেন।

পরে অতিথিরা শহরের টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ঘুরে দেখেন। এই সময় শিক্ষকরা জেলা প্রশাসনের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, “অনন্য সব সৃষ্টি ও মানব সভ্যতায় বইয়ের কোনো বিকল্প নেই। মোবাইল আসক্তি রোধ ও শিশুদের চিন্তার জগৎ প্রসারিত করতেই এমন উদ্যোগ সময়োপযোগী।”

জেলা প্রশাসক মো. রাজীব কুমার বলেন, “নৈতিক মূল্যবোধসম্পন্ন, আধুনিক ও দেশপ্রেমিক প্রজন্ম গড়তে প্রাথমিক স্তর থেকেই পাঠাভ্যাস গড়ে তুলতে হবে। এই আয়োজন তারই অংশ।”

প্রধান অতিথি ড. জিয়াউদ্দিন বলেন, “লক্ষ্মীপুর থেকে জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক সারা বাংলাদেশে, এমনকি বিশ্বময়—এটাই আমাদের প্রত্যাশা।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে মন্ত্রী সাচিং প্রু জেরীর কর্মসূচি শুরু

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও সাবেক প্রধানমন্ত্রী...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক...

আরও পড়ুন

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল দিয়ে গুলি করে গুরুতর আহত হওয়া শাহিদ হোসেন (৪৫) নামে এক সাবেক ব্যাংক কর্মকর্তা চমেক...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...