সোমবার, ১১ মে ২০২৬

ড্যাব কেন্দ্রীয় কমিটির নির্বাচনে ডা. আজিজ-ডা.শাকুর পরিষদের প্যানেল পরিচিতি সভা

অনলাইন ডেস্ক, চট্টগ্রামনিউজ.কম

ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), কেন্দ্রীয় কার্যনির্বাহী নির্বাহী কমিটির আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতাকারী ডা. আজিজ-ডা. শাকুর পরিষদের প্যানেল পরিচিতি ও মত বিনিময় সভা আজ ৪ আগস্ট সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর স্থানীয় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

নির্বাচন পরিচালনা উপ-পরিষদের আহবায়ক ডা. খুরশীদ জামিল চৌধুরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব ডা. ইফতেখারুল ইসলাম লিটনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন বিএমএ ও ডক্টরস এসোসিয়েশন অফ বাংলাদেশ ( ড্যাব) এর সাবেক সভাপতি এবং ঢাকা শিশু হাসপাতালের পরিচালনা পরিষদের চেয়ারম্যান, আসন্ন নির্বাচনে সভাপতি পদপ্রার্থী অধ্যাপক ডা. এ কে এম আজিজুল হক। বিশেষ অতিথি হিসাবে সাধারন সম্পাদক পদপ্রার্থী অধ্যাপক আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি প্রার্থী ডা. সাইফুদ্দিন নিসার আহমেদ তুষান, কোষাধ্যক্ষ প্রার্থী ডা. তৌহিদুল ইসলাম জন এবং সিনিয়র যুগ্ম মহাসচিব প্রার্থী ডা. আবু মো আহসান ফিরোজ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি ডা. শাহদাত হোসেন এরশাদ বিরোধী আন্দোলন, এক এগার পরবর্তী এবং স্বৈরাচারী হাসিনা বিরোধী আন্দোলনে ড্যাব এর সংগ্রামী ভুমিকার কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি ভবিষ্যতে দেশের যে কোন সংকটে ড্যাব প্রয়োজনীয় ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান বক্তার বক্তব্যে অধ্যাপক এ কে এম আজিজুল হক ঐক্যবদ্ধ, বিজ্ঞানমনস্ক, এবং চিকিৎসক বান্ধব সংগঠন পুনর্গঠনের উপর গুরুত্ব আরোপ করেন। তিনি কর্মস্থলে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানান।

অন্যনাদের মধ্যম বক্তব্য রাখেন অধ্যাপক নজরুল ইসলাম,ডা. এম এ জাফর, ডা. কামরুন্নাহার দস্তগীর, ডা. বজলুল গনি ভূঁইয়া, ডা. শাকিল আহমেদ, ডা. হারুন উর রশীদ রাকিব, ডা. হাসনাত আহসান সুমন, ডা. নজরুল ইসলাম আকাশ, ডা. মাহতাবুল ইসলাম, ডা. মাসুদ রানা, ডা. এ কে এম হারুন, ডা. ঈসা চৌধুরী, ডা. শামীম আল মামুন, ডা. ইমরোজ উদ্দীন, ডা. সাইফুদ্দিন সোহাগ, ডা, শাকির উর রশীদ, ডা. মোনায়েম ফরহাদ, ডা. হাসান আল বান্না, ডা. সাগর আজাদ ডা. আরফান খান নিবিড, ডা. রাকিবুল হাসান তান্না, ডা. আবু সাদাত সায়েম, ডা. মিশকাত উদ্দিন খান প্রমুখ।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাজিনাজ হাসপাতালে বিশ্ব থ্যালাসেমিয়া দিবসের সেমিনারে ‘থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতার’ আহ্বান

চট্টগ্রামের বায়েজিদ লিংক রোডে অবস্থিত সাজিনাজ হসপিটালে বিশ্ব থ্যালাসেমিয়া...

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায়...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে...

চট্টগ্রামে তালাবদ্ধ বাসায় মিলল স্কুল শিক্ষিকার অর্ধগলিত লাশ

চট্টগ্রামের কোতোয়ালী থানার রহমতগঞ্জ দেওয়ানজি পুকুর পশ্চিম পাড় এলাকায়...

আরও পড়ুন

সীতাকুন্ড বন বিভাগের অভিযানে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলার ২ নং বারৈয়াঢালা ইউনিয়নের উত্তর ফেদায় নগর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩৫ পিচ সেগুন কাঠ উদ্ধার করেছেন বারৈয়াঢালা রেঞ্চ...

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামি গ্রেফতার

কক্সবাজারের ঈদগাঁও পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ৯ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।আজ ১০ মে রবিবার পৃথক ভাবে এ অভিযান চালানো হয়। এ সময় জুয়ার সরঞ্জাম...

সীতাকুন্ড গুলিয়াখালী সমুদ্র সৈকতে উচ্ছেদ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালি সমুদ্র সৈকতে সৌন্দর্য ও পরিবেশ রক্ষায় উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন সীতাকুন্ড উপজেলা প্রশাসন।আজ ১০ মে ( রবিবার) বিকালে সীতাকুন্ড প্রশাসনিক...

আনোয়ারায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রামের আনোয়ারায় ঝুলন্ত অবস্থায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার বটতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড পশ্চিম বরৈয়া...