রবিবার, ১৯ জুলাই ২০২৬

ক্রেতা-বিক্রেতাদের পদচারণায় মুখর ‘লাইফ স্টাইল এক্সপো ২০২৫’

অনলাইন ডেস্ক, চট্টগ্রাম নিউজ

চট্টগ্রামের হালিশহরে সফলভাবে অনুষ্ঠিত হয়ে গেল ‘লাইফ স্টাইল এক্সপো ২০২৫’।

গত ৩১ জুলাই বৃহস্পতিবার শুরু হয়ে টানা তিনদিন ব্যাপী চলা এই মেলায় ক্রেতা ও বিক্রেতাদের পদচারণায় মুখর হয়ে উঠে নগরের হালিশরের বিডিআর মাঠ সংলগ্ন ‘হল সেভেন’ কমিউনিটি সেন্টার।

দুই তলা বিশিষ্ট এই ভেন্যুতে প্রতিদিনই উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো। মেলায় জামা-কাপড়, লাইফস্টাইল পণ্য, অলংকার ও খাদ্য সামগ্রীর পসরা নিয়ে বসেছিলেন উদ্যোক্তারা। প্রথম দিনেই স্টল বুকিং শেষ হয়ে যায়, ছোট-বড় মিলিয়ে ৫০টিরও বেশি স্টল অংশগ্রহণ করে এবারের আয়োজনে।

মেলার বিশেষ দিক ছিল নারী উদ্যোক্তাদের সক্রিয় অংশগ্রহণ। অনেকেই জানান, অনলাইনের পাশাপাশি এমন অফলাইন প্ল্যাটফর্ম তাদের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে। একদিকে যেমন বিক্রয় হয়েছে, অন্যদিকে নিজেদের ব্র্যান্ডকে পরিচিত করার সুযোগও পেয়েছেন তারা।

ক্রেতারা জানান, অন্যান্য মেলার তুলনায় এখানে পণ্যের দাম তুলনামূলকভাবে অনেক সাশ্রয়ী, এবং মানেও ছিল সন্তোষজনক। এক্সপোর শেষ দিন ২ আগস্ট শনিবার এক জমকালো আয়োজনে কেক কেটে মেলার সমাপ্তি ঘোষণা করা হয়।

আয়োজক কর্তৃপক্ষ জানায়, মেলাটি ভবিষ্যতেও নিয়মিত আয়োজন করার পরিকল্পনা রয়েছে, যাতে স্থানীয় উদ্যোক্তারা তাদের পণ্য ও ব্র্যান্ডকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরতে পারেন।

যোগাযোগ: তামান্না চৌধুরী, ইভেন্ট কো-অর্ডিনেটর
লাইফ স্টাইল এক্সপো ২০২৫। মোবাইল ০১৮৮৬৫১০৭১৫

চট্টগ্রাম নিউজ / এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন...

আগস্ট মাসে পরীক্ষামূলক ‌‌‍‘প্রবাসী কার্ডের’ চালু করবে সরকার

আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ড’-এর পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই)...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে...

মিরসরাইয়ে পুকুরঘাটের নিচে আটকে প্রাণ গেল দশম শ্রেণির শিক্ষার্থীর

চট্টগ্রামের মিরসরাইয়ে পুকুরে গোসল করতে নেমে ঘাটের নিচে আটকে...

আরও পড়ুন

বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের এডহক কমিটি গঠন, জায়গা পেয়েছেন চট্টগ্রামের অনেকেই

দেশের ২৭টি ক্রীড়া ফেডারেশন এবং এসোসিয়েশনের এডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আজ শনিবার এই এডহক কমিটি প্রকাশ করা হয়। এই কমিটির দায়িত্ব...

আলীকদমে বন্যার্তদের ৫৭ বিজিবির বিনামূল্যে চিকিৎসাসেবা

টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় ক্ষতিগ্রস্ত দুর্গম পাহাড়ি জনপদের মানুষের পাশে দাঁড়িয়েছে আলীকদম ব্যাটালিয়ন (৫৭ বিজিবি)। বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণের পাশাপাশি দুর্গম...

লোহাগাড়া থানার কোয়ার্টার থেকে পুলিশের এসআইয়ের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের লোহাগাড়া থানার ব্যারাকে নিজ কক্ষ থেকে উপ-পরিদর্শক (এসআই) আজিজুল হক (৫০)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে।শুক্রবার রাতের ডিউটি শেষে বিশ্রাম নিতে গিয়ে আর জেগে...

ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ বলেছেন, ত্রাণের কোনো অভাব হবে না, এটা জনগণের সরকার। বন্যায় ক্ষতিগ্রস্ত একজন মানুষও যেন সহযোগিতা থেকে বঞ্চিত না হন, সে...