রবিবার, ২৩ আগস্ট ২০২৬

আনোয়ারার শীর্ষ ইয়াবা গডফাদার যুবলীগ নেতা জালাল আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শীর্ষ মাদক ব্যবসায়ী ও যুবলীগ নেতা মো. জালাল উদ্দীন শাহকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে উপজেলার বারশত ইউনিয়নের পারকি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জালাল উদ্দীন উপজেলার দুধকুমড়া গ্রামের শেখ মোহাম্মদ শাহর ছেলে এবং আনোয়ারা উপজেলা যুবলীগের পরিচিত নেতা।

পুলিশ জানিয়েছে, র‌্যাব ও পুলিশের তালিকাভুক্ত এই গডফাদারের বিরুদ্ধে ইয়াবা পাচার, বিদেশি মদ সরবরাহ এবং কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একাধিক মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) তার বিরুদ্ধে ১ কোটি ৫৮ লাখ ৬৬ হাজার ২০ টাকার অবৈধ সম্পদের মামলা করেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জালাল বঙ্গোপসাগরের উপকূলীয় পথে মিয়ানমার থেকে ইয়াবা ও বিদেশি মদ এনে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাচার করতেন। মাদকের এ বিশাল চক্রের নেতৃত্ব দিয়ে তিনি গড়ে তোলেন সম্পদের পাহাড়।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, “ তালিকাভুক্ত মাদক গডফাদার ও যুবলীগ নেতা মো. জালাল শাহকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আনোয়ারা থানা, দুদকসহ চট্টগ্রামের একাধিক থানায় মামলা রয়েছে। তাকে আইনি প্রক্রিয়ায় আদালতে পাঠানো হবে।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...