রবিবার, ২৩ আগস্ট ২০২৬

সংবাদে বস্তুনিষ্ঠতা বজায় রাখার আহ্বান প্রধান বিচারপতির

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন , আইন, বিচার ও সংবিধান নিয়ে সংবাদ বানানো জটিল এবং কঠিন বিষয়। এজন্য সংবাদ কর্মীদের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে আরও সতর্ক হতে হবে।

বুধবার (৩০ জুলাই) দুপুরে প্রধান বিচারপতির দফতরে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের (এসআরএফ) প্রথম সুভেনির ‘জাগরণ’এর মোড়ক উন্মোচনকালে তিনি এসব কথা বলেন।

মোড়ক উন্মোচন শেষে তিনি বলেন, বিচার বিভাগের প্রধানের দায়িত্ব নেয়ার পর গত প্রায় এক বছরে দেশের সংবাদ মাধ্যমে বিচার বিভাগ নিয়ে যত খবর ও প্রতিবেদন হয়েছে এতে বস্তুনিষ্ঠতার প্রশ্নে কোন বিচ্যুতি আমার চোখে পড়েনি। তারপরও সংবাদ বা প্রতিবেদন বস্তুনিষ্ঠ করে প্রচার ও প্রকাশে একজন সংবাদকর্মীকে আরও সচেষ্ট থাকতে হবে।

সুপ্রিম কোর্টে খবর সংগ্রহকারী সংবাদকর্মীদের প্রশংসা করে প্রধান বিচারপতি বলেন, প্রায় প্রতিদিনই আমি খেয়াল করি সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যরা এজলাসে উপস্থিত থেকে খবর সংগ্রহ করছেন এবং দ্রুততার সাথে সেগুলো প্রচার ও প্রকাশ করছেন। সংবাদকর্মীদের কাছে আমাদের প্রত্যাশা, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় আপনারা আমাদের সহযোগী হবেন। সামনের দিনগুলোতে বিচার বিভাগের সম্মান, মর্যাদা ও ভাবমূর্তি উজ্জল করতে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধান বিচারপতি।

এ সময় এসআরএফের সভাপতি মাসউদুর রহমান বলেন, প্রকৃত ও স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠায় প্রধান বিচারপতি অনেক পদক্ষেপ নিয়েছেন। তার বেশিরভাগ পদক্ষেপ ইতোমধ্যে বাস্তবায়ন হয়েছে। তবে বিচার বিভাগের জন্য স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা করা না গেলে তা অপূর্ণতা থেকে যাবে। আমাদেরও চাওয়া বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় স্থাপন হোক। এতে বিচার বিভাগ ন্যায় বিচার প্রতিষ্ঠার আরও অনন্য ভূমিকা রাখতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন এসআরএফ সভাপতি।

এর আগে, সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের নতুন কমিটি প্রধান বিচারপতিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় প্রধান বিচারপতির সঙ্গে সব সদস্যকে পরিচয় করিয়ে দেন এসআরএফের সাধারণ সম্পাদক মেহেদী হাসান ডালিম।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...