রবিবার, ২৩ আগস্ট ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে পিআইডি চট্টগ্রামের আলোচনা সভা ও দোয়া মাহফিল

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে চট্টগ্রামে আয়োজিত হয়েছে শহিদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল। মঙ্গলবার (২৯ জুলাই) আঞ্চলিক তথ্য অফিস, পিআইডি চট্টগ্রামের সম্মেলন কক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিআইডি চট্টগ্রামের উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সরকারি আবাসন পরিদপ্তরের উপপরিচালক মুনতাসির জাহান।

আলোচনায় আরও অংশ নেন সিনিয়র তথ্য অফিসার বাপ্পী চক্রবর্তী, জেলা তথ্য অফিস চট্টগ্রামের সহকারী পরিচালক মো. বোরহান উদ্দীন, বাংলাদেশ বেতার চট্টগ্রামের সহকারী পরিচালক অয়ন চক্রবর্তী, বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান প্রযোজক লুৎফর রহমান এবং মেট্রোপলিটন কৃষি অফিসের উদ্ভিদ সংরক্ষণ অফিসার জেবুন্নেসা প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তথ্য অফিসার জি. এম সাইফুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে জুলাই শহিদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাঁদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন কাট্টলি জাকেরুল উলুম ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু হানিফা মো. নোমান।

প্রধান আলোচক মুনতাসির জাহান তাঁর বক্তব্যে বলেন, “জুলাই যুদ্ধ নামে পরিচিত এই গণ-আন্দোলনটি ২০২৪ সালের ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলে। কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলনটি পরবর্তীতে দীর্ঘ ১৫ বছরের শাসনের বিরুদ্ধে একটি গণ-অভ্যুত্থানে রূপ নেয়। আন্দোলনের প্রাণপুরুষ আবু সাঈদ ১৬ জুলাই শহিদ হন, যার মৃত্যু আন্দোলনকে আরও বেগবান করে। চট্টগ্রামে ওয়াসিম, ওমর ফারুক, শান্তসহ আরও অনেকে শহিদ হন, যাঁদের আত্মত্যাগ মানুষকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ে অনুপ্রাণিত করেছে।”

সভাপতির বক্তব্যে উপপ্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসান বলেন, “জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলনে যারা জীবন দিয়েছেন, তারা জাতির নায়ক। তাদের আত্মত্যাগের মধ্য দিয়েই আমরা বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। এই দেশকে এগিয়ে নিতে হলে সবাইকে মতভেদ ভুলে একত্রিত হয়ে কাজ করতে হবে।”

আর এইচ /

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

চট্টগ্রামে নারীদের জন্য চালু হলো বিশেষ বাসসেবা

চট্টগ্রাম নগরে নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে নারী চালক ও সহকারীসহ সম্পূর্ণ নারীদের পরিচালনায় বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’ চালু হয়েছে। প্রাথমিকভাবে...

আনোয়ারায় দুই খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুটি খাবার হোটেলকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেল ৪টার দিকে উপজেলার...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমেছে। এবার এ বোর্ডে গড়ে ৫৯ দশমিক ৪৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে...

আনোয়ারায় সড়ক পরিবহন আইনে তিন মামলায় ১১ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের আনোয়ারায় সড়ক পরিবহন আইন লঙ্ঘনের দায়ে তিনটি মামলায় মোট ১১ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে লাইসেন্সবিহীন বিভিন্ন যানবাহনের চালকদের...