রবিবার, ২৩ আগস্ট ২০২৬

পুরনো কাঠামোয় পরিবর্তন নয়, চাই একেবারে নতুন বাংলাদেশ: ড. মুহাম্মদ ইউনূস 

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

দেশের ভেতরকার নৈতিক ও রাজনৈতিক কাঠামোয় নিগূঢ় পরিবর্তনের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “প্রলেপ দেওয়া সংস্কার নয়, আমাদের একেবারে নতুন বাংলাদেশ গড়তে হবে। না হলে এক স্বৈরাচার যাবে, আরেক স্বৈরাচার আসবে।”

মঙ্গলবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতিসংঘের ঢাকা কার্যালয় আয়োজিত ‘জুলাই স্মরণ অনুষ্ঠান: জাতিসংঘের তথ্য অনুসন্ধান প্রতিবেদনে সুপারিশ বাস্তবায়ন’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. ইউনূস বলেন, “আমরা মুখে মুখে একতা বলি, তারপর ভুলে যাই। দরকার মনোজগতের বিপ্লব। আইন করে কিছু হবে না যদি চিন্তা-চেতনায় পরিবর্তন না আসে।”

সাবেক সরকারের সময় গোপন বন্দিশালায় নির্যাতনের বিষয় টেনে তিনি বলেন, “আয়নাঘর যদি সবাইকে দেখাতে পারতাম, তাহলে জাতি বুঝত গত ১৬ বছরে কী হয়েছে। মানুষকে ইলেকট্রিক চেয়ারে বসিয়ে নির্যাতন করা হয়েছে। তা দেখে কেউ চুপ থাকতে পারে না।”

জুলাই শহীদদের স্মরণ করে ড. ইউনূস বলেন, “যখনই সেই ভিডিও দেখি, নিথর হয়ে যাই। শহীদদের বাবা-মা সারাক্ষণ নিথর হয়ে আছেন। এটা শুধু স্বৈরাচার পতনের মাস নয়, আমাদের জাতীয় পুনর্জাগরণের মাস। আমাদের আবারও সেই প্রতিজ্ঞা নিতে হবে—আগের পথে আর কখনো যাবো না।”

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “১৫-১৬ বছর ধরে একদলীয় শাসন প্রতিষ্ঠার জন্য সুপরিকল্পিতভাবে গণতন্ত্র ধ্বংস করা হয়েছে। প্রায় ৬০ লাখ কর্মীর নামে ভুয়া মামলা দেওয়া হয়েছে, সেগুলোর এখনও নিষ্পত্তি হয়নি।”

তিনি আরও বলেন, “এখন যে অন্তর্বর্তী সরকার কাজ করছে, তাদের অনেক অর্জন আছে। তবে গণতন্ত্রের জন্য রাজনৈতিক দলগুলোর মতপার্থক্যকে বিভাজনের হাতিয়ার বানানো উচিত নয়।”

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, “সাড়ে ১৫ বছর ধরে জাতির ওপর স্টিম রোলার চালানো হয়েছে। সেই সময়ের শহীদদের স্মরণে আমরা স্মরণিকা প্রকাশে কাজ করছি। তবে এটি রাষ্ট্রীয় উদ্যোগে হওয়া উচিত।”

তিনি বলেন, “সংস্কার, বিচার ও নির্বাচন—এই তিনটি একসাথে চালু রাখতে হবে। সংস্কারের আগে নির্বাচন দিলে তা হবে জাতির জন্য বিপর্যয়।”

আলোচনায় অংশগ্রহণকারীরা জাতিসংঘের প্রতিবেদনের বাস্তবায়নে সম্মিলিত উদ্যোগ এবং রাজনৈতিক সংস্কারে আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানান। অনুষ্ঠানজুড়ে একাধিক বক্তা স্মরণ করেন জুলাই শহীদদের ত্যাগ, এবং ভবিষ্যৎ বাংলাদেশ গঠনে নৈতিক, আইনি ও রাজনৈতিক রূপান্তরের প্রয়োজনীয়তা।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...