রবিবার, ২৩ আগস্ট ২০২৬

শিশু জিহাদের জোরপূর্বক ময়নাতদন্ত করায় কর্ণফুলীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ১০ বছর বয়সী শিশু মোহাম্মদ জিহাদের মৃত্যুকে কেন্দ্র করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফের বিরুদ্ধে জোরপূর্বক ময়নাতদন্ত করানোর প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেছে নিহতের পরিবার ও স্থানীয় এলাকাবাসী।

সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৫টায় মইজ্জ্যারটেক মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে দুপুরে জিহাদের বাড়িতে গিয়ে টাকা দেওয়ার চেষ্টা করেন ওসি শরীফ, তখনই এলাকাবাসীর তোপের মুখে পড়েন তিনি।

জিহাদের মা ছেনোয়ারা বেগম বলেন, “ওসি দুই ঘণ্টার কথা বলে কৌশলে লাশ নিয়ে যান। পরে ২৪ ঘণ্টা পর ময়নাতদন্ত শেষে ফেরত দেন। আজ এসে টাকা দিতে চাইলো। অথচ আমি কোর্ট থেকে পোস্টমর্টেম না করার আদেশ এনেছিলাম।”

মানববন্ধনে অংশ নেওয়া এলাকাবাসী বারবার স্লোগান দেন—“ওসি শরীফের বিচার চাই, বিচার চাই!”  স্থানীয় লোকজন মানববন্ধনে অংশ গ্রহণ করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেলে জিহাদ নিখোঁজ হয়। পরদিন রোববার দুপুরে ৩ নম্বর ওয়ার্ডের শাহ আলম মেম্বারের বাড়ির পুকুরে তার মরদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়।

জানা গেছে, জিহাদ মৃত আব্দুল নবীর ছেলে। বাবার মৃত্যুর পর তার মা একাই তাকে লালন-পালন করছিলেন। ছেনোয়ারা বেগম জানান, জিহাদ মৃগীরোগে আক্রান্ত ছিল এবং টাকার অভাবে চিকিৎসা করানো সম্ভব হয়নি।

অভিযোগ সম্পর্কে জানতে চাইলে ওসি মুহাম্মদ শরীফ বলেন, “এলাকার চেয়ারম্যানের অনুরোধে সামাজিক দায়বদ্ধতা থেকে আমরা নিহতের বাড়িতে যাই। কিছু সাংবাদিকও জানান, পরিবারটি গরিব। ময়নাতদন্তে কিছু খরচ হয়েছে—তাই কিছু সহায়তা করতে গিয়েছিলাম। এটাকে দোষ হিসেবে দেখার কিছু নেই।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...