রবিবার, ২৩ আগস্ট ২০২৬

পাহাড়ে সেনা-ইউপিডিএফ গোলাগুলি: অস্ত্র, স্পাই ক্যামেরা ও সামরিক সরঞ্জাম উদ্ধার

অভি বড়ুয়া, খাগড়াছড়ি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম নরেন্দ্র কারবারী পাড়ায় ইউপিডিএফ (মূল) সশস্ত্র সন্ত্রাসীদের আস্তানায় অভিযান চালিয়েছে সেনাবাহিনী। অভিযানে উভয়পক্ষের মধ্যে গোলাগুলির পরপরই সেনাবাহিনী ওই এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও সামরিক সরঞ্জাম উদ্ধার করেছে।

মঙ্গলবার (২৯ জুলাই) ভোররাতে গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর বাঘাইহাট জোনের একটি দল সাজেক ইউনিয়নের ওই এলাকায় অভিযান চালায়। সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ সদস্যরা গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। একপর্যায়ে সন্ত্রাসীরা পালিয়ে গেলে এলাকা ঘিরে তল্লাশি চালায় সেনা সদস্যরা।

বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মাসুদ রানা জানান, অভিযানে একটি এসএমজি, একটি এলজি, তিনটি দেশীয় বন্দুক, একটি সাব মেশিনগানের ম্যাগাজিন, ৭ রাউন্ড তাজা গুলি, ৪২টি খালি গুলির খোসা, দুটি কার্তুজ, চারটি ওয়াকিটকি, দুটি স্পাই ক্যামেরা, ইউপিডিএফ-এর চারটি পতাকা এবং সামরিক প্রশিক্ষণ শাখার বই উদ্ধার করা হয়।

সাংবাদিকদের ব্রিফিংয়ে জোন কমান্ডার আরও জানান, ইউপিডিএফ-এর (মূল) একটি সশস্ত্র গ্রুপ ওই এলাকায় অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে রোববার রাত থেকেই অভিযানের প্রস্তুতি নেয় সেনাবাহিনী। সোমবার মধ্যরাতে অভিযান শুরু হয় এবং ভোররাতে সংঘর্ষের ঘটনা ঘটে।

তিনি বলেন, “পার্বত্য চট্টগ্রামে অবৈধ অস্ত্রধারী ও সন্ত্রাসী গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সেনাবাহিনী শান্তিপূর্ণ সাধারণ জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর।”

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...