বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

বাঘাইহাটে সেনা অভিযানে ইউপিডিএফ আস্তানায় গুলি বিনিময়, একে-৪৭সহ অস্ত্র উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

রাঙামাটির বাঘাইহাট উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় ইউপিডিএফ (প্রসিত খিসা) সন্ত্রাসীদের গোপন আস্তানায় সেনাবাহিনী বিশেষ অভিযান চালিয়েছে। অভিযানে উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে এই অভিযান পরিচালনা করা হয় বলে নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআর জানায়, অভিযানে সেনাবাহিনী একে-৪৭ রাইফেলসহ বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর নিশ্চিত হওয়া যায়নি। অপারেশন এখনও চলমান রয়েছে।

আইএসপিআর-এর এক বিবৃতিতে বলা হয়, “রাঙামাটির বাঘাইহাটে ইউপিডিএফ সন্ত্রাসীদের একটি গোপন আস্তানায় অভিযান চালিয়ে সেনাবাহিনী অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে। অপারেশন অব্যাহত রয়েছে, বিস্তারিত পরে জানানো হবে।”

পার্বত্য চট্টগ্রামের এই অঞ্চলে ইউপিডিএফসহ একাধিক আঞ্চলিক গ্রুপ দীর্ঘদিন ধরে সক্রিয়। এর আগে বিভিন্ন সময়ে আইন-শৃঙ্খলা বাহিনী ও সেনাবাহিনীর অভিযানে এসব সন্ত্রাসীদের আস্তানা শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।

এদিকে ঘটনাস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং স্থানীয় প্রশাসন ও গোয়েন্দা সংস্থাগুলো সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রাষ্ট্রপতি নির্বাচনকে সামনে রেখে সরকারি দলের সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত

রাষ্ট্রপতি নির্বাচনের ভোটকে সামনে রেখে বৈঠক করেছেন সরকারি দল...

চন্দনাইশে পরকিয়ার জেরে রোহিঙ্গা নারীকে কোদালের আঘাতে হত্যা, স্বামী আটক

চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক বিরোধের জেরে কোদাল দিয়ে আঘাত করে...

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...