শনিবার, ১ আগস্ট ২০২৬

বাংলাদেশ নৌবাহিনীর ‘জুলাই পুনর্জাগরণ উৎসবে’ বিনামূল্যে মেডিকেল ক্যাম্প পরিচালনা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

‘জুলাই পুনর্জাগরণ উৎসব ২০২৫’ উপলক্ষ্যে প্রধান উপদেষ্টার নেতৃত্বে গঠিত জাতীয় কমিটি কর্তৃক দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্যোগে দেশের বিভিন্ন উপকূলীয় ও প্রত্যন্ত অঞ্চলসমূহে সুবিধাবঞ্চিত জনসাধারণের সুচিকিৎসার জন্য আজ সোমবার (২৮ জুলাই) বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।

কমান্ডার ঢাকা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে রাজধানীর ভাষানটেকে আয়োজিত ক্যাম্পে নৌবাহিনীর অভিজ্ঞ চিকিৎসক দল সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় পাঁচ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করে।

এছাড়াও, চট্টগ্রাম নৌ অঞ্চল এর অধীনস্থ চট্টগ্রামের আনোয়ারা, পেকুয়া, কুতুবদিয়া, কাপ্তাই ও প্রবাল দ্বীপ সেন্টমার্টিন এ পরিচালিত মেডিকেল ক্যাম্পেইনে কয়েক হাজার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষ নৌবাহিনীর অভিজ্ঞ ও যোগ্যতাসম্পন্ন চিকিৎসক দলের কাছে বিনামূল্যে চিকিৎসা সেবা পেয়ে উপকৃত হয়।

এছাড়াও, তাদেরকে বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ প্রদান করা হয়। একইসাথে খুলনা নৌ অঞ্চল এর তত্ত্বাবধানে ভোলা জেলার তজুমুদ্দিন ও চরফ্যাশন, বরগুনার বামনা এবং খুলনার কয়রা উপজেলায় দিনব্যাপী মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এসব ক্যাম্পে সাধারণ রোগের পাশাপাশি জটিল সমস্যায় আক্রান্ত রোগীদেরও সেবা প্রদান করা হয়।

বাংলাদেশ নৌবাহিনী দীর্ঘদিন ধরে উপকূলীয় ও দুর্গম অঞ্চলে দুর্যোগকালীন সময়সহ বিভিন্ন পরিস্থিতিতে জনগণের পাশে থেকে বিনামূল্যে অতিপ্রয়োজনীয় স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।

‘জুলাই পুনর্জাগরণ উৎসব-২০২৫’ উপলক্ষ্যে গৃহীত এ উদ্যোগ নৌবাহিনীর মানবিক দায়িত্ববোধ ও জনকল্যাণে অবিচল অঙ্গীকারের সুস্পষ্ট প্রমাণ। ভবিষ্যতেও এ ধরনের সেবামূলক কার্যক্রম অব্যাহত রেখে বাংলাদেশ নৌবাহিনী দেশের প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে যাবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে বিদ্যুতের তারে প্রাণ গেল কৃষি শ্রমিকের

চট্টগ্রামের ফটিকছড়িতে কৃষিজমিতে ধানের চারা রোপণের সময় ছেঁড়া বিদ্যুতের...

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও...

লোহাগাড়ায় পুকুরে মিলল তবলাশিল্পীর লাশ

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুর থেকে অরুণ জল দাশ (৫২) নামে...

আরও পড়ুন

টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকাডুবি, উদ্ধার ১৮, নিখোঁজ অন্তত ১৩

কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ উপকূলে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে রোহিঙ্গাদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় ১৮ জনকে জীবিত উদ্ধার করা হলেও নৌকার মাঝিমাল্লাসহ...

বান্দরবানে মোটরসাইকেল খাদে পড়ে দুই পর্যটক নিহত

বান্দরবানের রুমা উপজেলায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি গভীর খাদে পড়ে দুই পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুলাই) দিবাগত রাত ১টার দিকে বগালেক-কেওয়াক্রাডং সড়কের ‘পেঁপে...

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

কুমিল্লা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি ফারুক, সা. সম্পাদক জিতু

কুমিল্লা প্রেসক্লাব কার্যনির্বাহী পরিষদের ২০২৬-২০২৮ মেয়াদের নির্বাচন উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কুমিল্লা প্রেসক্লাব ভবনের...