রবিবার, ২৩ আগস্ট ২০২৬

চট্টগ্রামে জুলাই আন্দোলনের শহিদ পরিবার ও যোদ্ধাদের সম্মাননা প্রদান

সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন ‘জুলাই জাগরণ’ শীর্ষক আলোচনার মাধ্যমে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

জুলাই ২০২৪ এর গণঅভ্যুত্থানে শহিদ পরিবার ও অংশগ্রহণকারী যোদ্ধাদের সম্মাননা জানিয়েছে চট্টগ্রাম প্রেসক্লাব। এ উপলক্ষে ‘জুলাই জাগরণ : সম্মিলিত দীপ্ত প্রতিরোধ’ শীর্ষক সেমিনার ও আলোচনা সভার মধ্য দিয়ে সপ্তাহব্যাপী বিশেষ অনুষ্ঠানমালার বর্ণাঢ্য সূচনা হয়।

সোমবার (২৮ জুলাই) চট্টগ্রাম প্রেসক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও বার্তার মাধ্যমে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

প্রেস সচিব তাঁর উদ্বোধনী বার্তায় বলেন, “চট্টগ্রাম আন্দোলন-সংগ্রামের সূতিকাগার। ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা ঘোষণা ও সাম্প্রতিক ফ্যাসিস্টবিরোধী জুলাই আন্দোলন—সবক্ষেত্রেই এই নগরী নেতৃত্ব দিয়েছে।” তিনি আশা প্রকাশ করেন, “চট্টগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানমালা দেশ-বিদেশে জুলাই আন্দোলনকে নতুনভাবে আলোচনায় আনবে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও প্রেসক্লাবের অন্তর্বর্তী কমিটির আহ্বায়ক ফরিদা খানম। উদযাপন কমিটির সদস্য সচিব সাংবাদিক মিয়া মোহাম্মদ আরিফ এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যানের মধ্যে বক্তৃতা করেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর নসরুল কবীর, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহানগর জামায়াতের সাবেক আমীর মো. শাহজাহান চৌধুরী, সাংবাদিক ওসমান গণি মনসুর, প্রেসক্লাব অন্তবর্তী কমিটির সদস্য সচিব সাংবাদিক জাহিদুল করিম কচি, ডা. খুরশিদ জামিল, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা অধ্যাপক শেখ মো. মহিউদ্দিন, সাংবাদিক সালেহ নোমান, সমন্বয়ক রাসেল আহমদ, দিল আফরোজ, ওমর ফারুক সাগর, রেজোয়ান সিদ্দিকী, চট্টগ্রামের প্রথম শহিদ ওয়াসিম এর পিতা শফি আলম, শহিদ ওমর ফারুক এর স্ত্রী সিমা আকতার, শহিদ ফয়সাল আহমদ শান্ত এর মা কোহিনুর আক্তার প্রমূখ।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “জুলাই যোদ্ধারা আমাদের জন্য প্রেরণার স্ফুলিঙ্গ। তাঁরা ইতিহাসে সম্মানিত হবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম তাঁদের স্মরণে রাখবে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে দেশ পরিচালিত হবে, জুলাইয়ের ঘোষণা বাস্তবায়িত হবে এবং ফ্যাসিস্টদের বিচার হবেই।”

অনুষ্ঠানে শহিদ পরিবার ও আন্দোলনের অন্যতম সমন্বয়কদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন জেলা প্রশাসক।

সপ্তাহব্যাপী অনুষ্ঠানমালায় থাকছে—তারুণ্যের ভূমিকা, বর্তমান প্রজন্মের ভাবনা, ফটো প্রদর্শনী, আইনগত বিশ্লেষণ, সাংবাদিকদের করণীয় ও অভিজ্ঞতা বিনিময়। সমাপনী দিনে অনুষ্ঠিত হবে ‘জুলাই থেকে যাত্রা—সংগ্রামের একতা’ শীর্ষক উন্মুক্ত সমাবেশ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...