রবিবার, ২৩ আগস্ট ২০২৬

লামায় টানা বৃষ্টিতে পাহাড় ধস, আতঙ্কে স্থানীয়রা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

বান্দরবানের লামা উপজেলায় টানা বৃষ্টির কারণে পাহাড় ধসের ঘটনা ঘটেছে। সোমবার (২৮ জুলাই) ভোররাতে লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামামুখ-রাজবাড়ী সড়কে এই ধসের ঘটনা ঘটে। এতে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিনের টানা বর্ষণের ফলে পাহাড়ের মাটি আলগা হয়ে পড়ে। এর জেরে ভোর রাতে হঠাৎ করেই সড়কের ওপর বিশাল পরিমাণ মাটি ও পাথর ধসে পড়ে। এতে লামামুখ থেকে রাজবাড়ী পর্যন্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। তবে সৌভাগ্যবশত এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

স্থানীয় বাসিন্দা আবুল হোসেন বলেন, “ভোর রাতে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। দেখি সড়কের ওপর বিশাল মাটির স্তূপ। সাথে সাথেই প্রশাসনকে জানানো হয়। এই সড়ক দিয়েই আমরা প্রতিদিন চলাচল করি, বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটি গুরুত্বপূর্ণ।”

খবর পেয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি বলেন, “এখানে বড় একটি পাহাড় ধসে পড়েছে। আমাদের লজিস্টিক সামর্থ্য এই পরিমাণ মাটি সরানোর জন্য যথেষ্ট নয়। সেনাবাহিনী, জেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের সহায়তা চাওয়া হয়েছে। সকলের সমন্বয়ে দ্রুত মাটি সরানোর কাজ শুরু করা হবে।”

উল্লেখ্য, পাহাড়ি অঞ্চলে টানা বৃষ্টিপাতের কারণে ভূমিধসের ঝুঁকি বাড়ছে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...