সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে ১৪ বছরের ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বন্দর থানার ওমরশাহ পাড়ায় অবস্থিত ইমামে আজম আবু হানিফা (রহ.) সুন্নিয়া মডেল মাদ্রাসার এক শিক্ষক তার ১৪ বছর বয়সী ছাত্রকে একাধিকবার বলাৎকারের অভিযোগে আটক হয়েছেন।

রোববার (২৭ জুলাই) রাতে ক্ষুব্ধ স্থানীয়রা অভিযুক্ত শিক্ষক ওমর ফারুককে (৪২) আটক করে পুলিশের হাতে তুলে দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওমর ফারুকের বিরুদ্ধে এর আগেও অনুরূপ একাধিক অভিযোগ উঠলেও মাদ্রাসা কর্তৃপক্ষ সেগুলো আমলে নেয়নি। এবার সিসিটিভি ফুটেজের প্রমাণের ভিত্তিতে ঘটনা ফাঁস হয়ে যায়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “অভিযুক্ত শিক্ষক তারই প্রতিষ্ঠানের হেফজ বিভাগের ১৪ বছর বয়সী এক ছাত্রকে একাধিকবার বলাৎকার করেছেন। সর্বশেষ ঘটনা ঘটে গত ২৪ জুলাই। ভুক্তভোগী ছাত্র ২৭ জুলাই রাতে বিষয়টি তার পরিবারকে জানালে তারা স্থানীয়দের সহায়তায় অভিযুক্তকে আটক করে।”

ওসি আরও জানান, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত শিক্ষক ওমর ফারুক তার দোষ স্বীকার করেছেন। এছাড়া মাদ্রাসার সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় ঘটনার প্রমাণ মিলেছে। ভুক্তভোগী শিশুর মেডিকেল পরীক্ষাও সম্পন্ন হয়েছে। বর্তমানে শিশু নির্যাতন দমন আইনে মামলার প্রক্রিয়া চলছে।”

এ বিষয়ে মাদ্রাসা কর্তৃপক্ষের কোনও বক্তব্য পাওয়া যায়নি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...