চট্টগ্রাম মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে তিন সদস্যের একটি ডাকাত দলকে গ্রেপ্তার করেছে সিএমপির পাহাড়তলী থানা পুলিশ। শনিবার (২৭ জুলাই) রাত ১১টা ৪৫ মিনিটের দিকে থানাধীন হাজী ক্যাম্প এলাকার ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের পরিত্যক্ত একটি ভবন থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—১. মো. ইমন (২০), ২. মো. মামুন খন্দকার (১৯), ৩. মো. ফয়সাল (৩০)।
অভিযানকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে তিনটি ধারালো টিপ ছোরা, একটি লোহার হাতুড়ি এবং দুটি লোহার রড। তবে এই ডাকাত দলের আরও কয়েকজন সদস্য পুলিশি উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়।
পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন বলেন, তিনজনকে আটক করা হয়েছে। পলাতকদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে ।এ ঘটনায় পাহাড়তলী থানায় মামলা রুজু করে আসামিদের আদালতে পাঠানো হয়েছে।
আর এইচ/
