সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ডিবির অভিযান অস্ত্র -গুলিসহ গ্রেপ্তার -১

মাদক ব্যবসার দ্বন্দ্বে গুলি করে হত্যা করা হয় আনোয়ারার সেই মহিউদ্দিনকে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম নগরীর বাকলিয়া এলাকায় মো. মহিউদ্দিন (৪৭) এর লাশ উদ্ধারের ঘটনায় অস্ত্র-গুলিসহ একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (২৭ জুলাই) রাতে বাকলিয়া থানাধীন রাহাত্তারপুল খালপাড় এলাকায় ডিবি পুলিশের এসআই ফজলে রাব্বি কায়সার এর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আরো পড়ুন: বাকলিয়ায় যুবকের লাশ, পুলিশের ধারণা-খুন

গ্রেপ্তারকৃত মো. সুমন (১৯) কুমিল্লা জেলার মুরাদনগর এলাকার মো. জামালের ছেলে। সে দক্ষিণ বাকলিয়া রাহাত্তারপুলদৌলত খানের কলোনীতে ভাড়া বাসায় থাকেন। এ সময় ঘটনায় জড়িত মো. আসিফ (২৬) নামে আরেকজন পালিয়ে যায়। এ সময় সুমনের কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও তিন রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

সোমবার (২৮ জুলাই) দুপুরে সিএমপির ডিবি উত্তর-দক্ষিণ বিভাগ এ তথ্য নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানায়, সুমন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন আসিফ ও সুমন দুজন মিলে মাদক ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জের ধরে মো. মহিউদ্দিন (৪৫)-কে বিদেশী পিস্তল দিয়ে গুলি করে হত্যা করে তারা। পরে খাল পাড়ের পূর্ব পাশে আবু সওদাগরের কলোনীর পিছনে ইটের স্তুপের নিচে লাশ লুকিয়ে তারা আত্মগোপন চলে যায়।

এর আগে শুক্রবার (২৫ জুলাই) বিকেল ৫টার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিকের গাফফারের কলোনীর সামনে থেকে রক্তাক্ত অবস্থায় মহিউদ্দিনের লাশ উদ্ধার করে বাকলিয়া থানা পুলিশ। পরদিন নিহতের ভাই বাদী হয়ে বাকলিয়া থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৪৪/২৫, ধারা ৩০২/৩৪)।

নিহত যুবকের নাম মহিউদ্দিন (৩৭)। সে আনোয়ারা উপজেলার বরুমছড়া ইউনিয়নের মিছির বাপের বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে। তিনি বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার মসজিদ গলির সৈয়দের বাপের বাড়িতে বসবাস করতেন বলে জানা গেছে।

এই চক্রটি এলাকায় কিশোর গ্যাং স্টাইলে আধিপত্য বিস্তার করছিল। তাদের ব্যবসা ছিলো মাদক বিক্রি। তদন্তে আরও চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসতে পারে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...