সোমবার, ২৪ আগস্ট ২০২৬

লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ তালিকাভূক্ত সন্ত্রাসী আমিন আটক

নাজিম উদ্দীন রানা,লোহাগাড়া

চট্টগ্রামের লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে নুরুল আমিন(৩০) নামক এক তালিকাভূক্ত সন্ত্রাসীকে আটক করা হয়েছে।আটকের পর তার কাছে থেকে তিনটি দেশীয় তৈরী অস্ত্র,কার্তুজ ও রামদা উদ্ধার করা হয়েছে।

সোমবার (২৮জুলাই )ভোর ৫টার দিকে লোহাগাড়া উপজেলাধীন বড়হাতিয়া ইউনিয়নের ০৮ নং ওয়ার্ডের চাকফিরানী আশ্রায়ন প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক নুরুল আমিন (৩০) উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড চাকফিরানি এলাকার খলিলুর রহমানের পুত্র এবং সশস্ত্র ডাকাত বাহিনী তৌহিদ গ্রুপের সক্রিয় সদস্য।

অভিযান সূত্রে জানা যায়,পরিত্যক্ত টিনের ঘরে নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ডাকাত তৌহিদ গ্রুপের নিজস্ব বাহিনী।। অস্ত্র মজুদ রেখে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহাগাড়া আর্মি ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন শাহরিয়ার কবির রুপক এর নেতৃত্বে রাত্রিকালীন টহল চলাকালীন তৌহিদ গ্রুপের সদস্য নুরুল আমিন (৩০) উক্ত পরিত্যক্ত টিনের ঘরের সামনে পাহারা দেওয়ার সময় সেনাবাহিনীর টহল টিমের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে টহল টিম ধাওয়া করে তাকে আটক করে। পরবর্তীতে আসামীর দেওয়া তথ্যোনুযায়ী ঘরে তল্লাশি চালিয়ে ০৩ টি একনলা বন্দুক, ০৮ রাউন্ড কার্তুজ, ০৪ টি রামদা উদ্ধার করা হয়।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, সেনাবাহিনীর অভিযানে আটক নুরুল আমিন নামক একজন সন্ত্রাসীকে লোহাগাড়া থানায় হস্তান্তর করা হয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে আসামীকে আদালতে প্রেরন করা হবে বলেও জানান তিনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...