শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে গণতান্ত্রিক যুবফোরামের কর্মী নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি ;

খাগড়াছড়ির পানছড়িতে প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র কর্মীদের গুলিতে ইউপিডিএফ প্রসীত গ্রুপের ভ্রাতৃপ্রতীম সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের এক কর্মী নিহতের খবর পাওয়া গেছে।

রোববার রাতে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন গণতান্ত্রিক যুবফোরাম কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক শ্যামল চাকমা। নিহত খুকু চাকমা (৪১) জেলা সদরের কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি ইউনিয়নের খ্রীষ্টান পাড়ার মৃত ভাধ্যধন চাকমার ছেলে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র বাহিনীর সদস্যরা রোববার বিকেল ৩ টার দিকে পানছড়ির ২নং চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে থাকা বন্ধুর সাথে দেখা করতে যায় গণতান্ত্রিক যুবফোরামের খাগড়াছড়ি শাখার সদস্য খুকু চাকমা। এ সময় জেএসএস’র সশস্ত্র গ্রুপের কমান্ডার পিকলু চাকমার নেতৃত্বে ২০ জনের একটি দল খুকু চাকমার ওপর হামলা চালায়। এতে প্রথমে পায়ে গুলিবিদ্ধ হলেও পরে তাকে আহতাবস্থায় আটক করে মৃত্যু নিশ্চিত করে রেখে যায়।

গণতান্ত্রিক যুবফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি জিকো ত্রিপুরা বিজ্ঞপ্তিতে জেএসএস’র সশস্ত্র বাহিনী কর্তৃক খুকু চাকমাকে ঠাণ্ডা মাথায় খুনের ঘটনায় নিন্দা জানিয়ে বলেন, আত্মস্বীকৃত গডফাডার জেএসএস সভাপতি ও আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান সন্তু লারমা দায়ী। পার্বত্য চট্টগ্রামকে অশান্ত ও পাহাড়ীদের ন্যায়সঙ্গত আন্দোলন নসাৎ করতে বিভিন্ন গোষ্ঠীর ইন্ধনে ভ্রাতৃঘাতী সংঘাত জিইয়ে রেখেছে। যার পুরস্কার হিসেবে গত ২৭ বছর ধরে বিনা নির্বাচনে আঞ্চলিক পরিষদের গদিতে বসে আছে।

প্রসঙ্গত, রোববার দুপুর ২ টার দিকে পানছড়ির লোগাং ইউনিয়নের বাবুরা পাড়া এলাকায় গোলাগুলির ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে বিষয়টি জানান পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দীন। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান তিনি। এদিকে, গেল শুক্রবার রাতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীঘিনালার বাবুছড়া ইউনিয়নের নাড়াইছড়ি এলাকায় কয়েক শ রাউন্ড গুলি বিনিময় হয় আঞ্চলিক সংগঠন গুলোর মাঝে। জেএসএস ও ইউপিডিএফর মাঝে ওই দিনে সংঘর্ষে ৪ জনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লেও তা অস্বীকার করেছে ইউপিডিএফ। জেএসএস সন্তু গ্রুপের কেউ এখনও এ বিষয়ে গণমাধ্যমে কথা বলেনি।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

আরও পড়ুন

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...