সোমবার, ২০ এপ্রিল ২০২৬

বান্দরবানে মদ্যপ দুই বন্ধু মিলে এক বন্ধুকে খুন,৩৬ ঘন্টা পর লাশ উদ্ধার 

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় উথোয়াইশৈ মারমা (১৮) নামে এক যুবককে পাথর দিয়ে নির্মমভাবে হত্যা করে নদীতে লাশ ফেলে দেওয়ার ৩৬ ঘণ্টা পর তার লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত উথোয়াইশৈ মারমা রোয়াংছড়ি উপজেলার ৪নং নোয়াপতং ইউনিয়নের খক্ষ্যং পাড়ার বাসিন্দা শৈচনু মারমার ছেলে।

ঘটনার সাথে জড়িত সন্দেহে আলেক্ষ্যং ইউনিয়নের শীলবান্ধা পাড়ার উনুসিং মারমা (২৬) ও হ্লাথোয়াইহ্রী মারমা (২৮) কে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৬ জুলাই) গভীর রাতে উথোয়াইশৈকে হত্যা করা হয়। পরদিন সকালে ইউপি সদস্য অংসিংনু মারমা বিষয়টি নিহতের পরিবারকে জানালে পিতা শৈচনু মারমা ছেলের খোঁজে শীলবান্ধা এলাকায় যান এবং স্থানীয়দের কাছ থেকে বিস্তারিত জানতে পারেন। পরে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মান্না দে’র নেতৃত্বে রোয়াংছড়ি থানা পুলিশ রবিবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধার অভিযান চালায়।

এদিকে এ বিষয়ে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল করিম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ২৫শে জুলাই রাত ১১.৪৫ এর দিকে ভিকটিম উথোয়াইশৈ মারমা এবং আসামি উনুসিং মারমা (২৬) হ্লাথোয়াইহ্রী মারমা (২৮),সেখানে তারা ৩ জন মিলে মদ পান করেন।

মদ্যপ্য অবস্থায় ভিকটিমের সাথে আসামীদ্বয়ের কথা কাটাকাটি এবং ধস্তা-ধস্তি হয়। এক পর্যায়ে আসামিদ্বয় বাঁশ দিয়ে ভিকটিমকে উপর্যপুরি মারধর করেন তারপর ধাক্কা দিয়ে নদীতে ফেলে দেয়।

ভিকটিমের নিখোঁজ হওয়ার বিষয়ে অবগত হওয়ার পর জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার এর নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল ও রোয়াংছড়ি থানার একটি আভিযানিক টিম অভিযান পরিচালনা করে আসামি উনুসিং মারমা (২৬) হ্লাথোয়াইহ্রী মারমা (২৮) কে আটক করে।আসামীদের স্বীকারোক্তি এবং দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত আলামত এবং ভিকটিমের মরদেহ উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে লাশ পোস্ট মর্টেমের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানানো হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের...

আগামী ২ মে দেশব্যাপী শুরু হচ্ছে “নতুন কুঁড়ি স্পোর্টস”

১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের সুপ্ত ক্রীড়া প্রতিভা অন্বেষণ, বাছাই...

সরকারি শারীরিক শিক্ষা কলেজের আন্ত:হাউজ ফুটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্তঃ হাউজ...

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায়...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ...

আরও পড়ুন

ভুয়া এনআইডিতে চাকরি নিয়ে মালামাল আত্মসাৎ, পলাতক চালক গ্রেপ্তার

ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্যবহার করে চাকরি নিয়ে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল আত্মসাৎ করার অভিযোগে রুবেল গাজী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার...

সিআরবিতে গাছ কেটে কখনো কোনো হসপিটাল বা স্থাপনা আমরা করতে দিব না : মেয়র শাহাদাত

   চট্টগ্রামে সিআরবি এলাকায় হাসপাতাল বা নতুন কোনো স্থাপনা নির্মাণ করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।তিনি বলেন, গতকালকে এ বিষয়ে রেলপথমন্ত্রী...

জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম রুবেলা টিকা দিতে হবে : সিভিল সার্জন

চট্টগ্রামে আগামী সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে হাম রুবেলা জরুরি টিকাদান ক্যাম্পেইন-২০২৬। এই বিশেষ ক্যাম্পেইনের আওতায় চট্টগ্রাম জেলার ১৫টি উপজেলায় মোট ৭ লাখ ৬৭...

চট্টগ্রাম বন্দরের কোনও কাজই নিয়মের বাইরে করা যাবে না : নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের সক্ষমতা আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। রবিবার (১৯ এপ্রিল) দুপুর ২টার দিকে চট্টগ্রাম বন্দরের এনসিটি-৫...