সোমবার, ২৪ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অব্যাহত বৃষ্টি, পার্বত্য জেলাগুলোতে ভূমিধসের হাই এলার্ট

মোহাম্মদ রিয়াদ হোসেন; চট্টগ্রাম

চট্টগ্রামসহ পার্বত্য অঞ্চলে টানা বৃষ্টির প্রভাবে বাড়ছে দুর্ভোগ। সমুদ্রের নিম্নচাপ কেটে গেলেও চট্টগ্রামে এখনও অব্যাহত রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত। একইসাথে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে ভূমিধসের আশঙ্কায় জারি করা হয়েছে হাই এলার্ট।

রোববার (২৭ জুলাই) দুপুরে পতেঙ্গা আবহাওয়া অফিসের পূর্বাভাস কর্মকর্তা ইসমাইল ভূঁইয়া জানান, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী দুই থেকে তিনদিন চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। গত ২৪ ঘণ্টায় (রোববার দুপুর ১২টা পর্যন্ত) চট্টগ্রামে ১০৩.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

যদিও ঝড়ো হাওয়ার আশঙ্কা না থাকায় সমুদ্রবন্দরে পূর্বঘোষিত সংকেত নামিয়ে ফেলা হয়েছে, তবে নগরজুড়ে টানা বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। নিচু এলাকাগুলোতে পানি উঠে জনদুর্ভোগ সৃষ্টি করেছে।

এদিকে, বাংলাদেশ ওয়েদার অ্যালার্ট টিম (BWOT) জানিয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার ও চট্টগ্রামের পার্শ্ববর্তী পাহাড়ি এলাকায় অতিভারী বর্ষণের আশঙ্কা রয়েছে। এতে ভূমিধসের উচ্চ ঝুঁকি তৈরি হয়েছে বলে হাই এলার্ট ঘোষণা করা হয়েছে।

সংস্থাটির তথ্যমতে, টানা বৃষ্টিতে পাহাড়ি এলাকার মাটি স্যাঁতসেঁতে হয়ে পড়েছে, যা ভূমিধসের অনুকূল পরিবেশ তৈরি করছে। বিশেষ করে যেসব এলাকা অতিপ্রবণ হিসেবে চিহ্নিত, সেসব এলাকার বাসিন্দাদের দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

প্রসঙ্গত, সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সব উদ্ধারকারী সংস্থাকে প্রস্তুত থাকতে বলা হয়েছে। এছাড়া অমাবস্যার প্রভাবে জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় দুই দিন ধরে চট্টগ্রাম নগরের মোহরা ও আগ্রাবাদের কিছু এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কর্ণফুলী ও হালদা নদীর পানি নগরের বিভিন্ন খাল উপচে পড়ায় দুই পাশের এলাকায় তলিয়ে যাচ্ছে। এতে স্থানীয় বসতবাড়ি, দোকানপাট ও রাস্তাঘাট পানিতে ডুবে আছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...