সোমবার, ২৪ আগস্ট ২০২৬

ক্লিন ও গ্রিন চট্টগ্রাম গড়তে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ক্লিন ও গ্রিন চট্টগ্রাম” গড়ার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সহযোগিতায় ও ক্লিন বাংলাদেশের উদ্যোগে ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে রেলওয়ে হাসপাতাল কলোনি সিটি কর্পোরেশন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে  এ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, “গাছ আমাদের অক্সিজেন দেয়, আমাদের পরিবেশ রক্ষা করে। তাই শুধু অবকাঠামো নয়, নগর গঠনে সবুজায়ন ও পরিচ্ছন্নতা অপরিহার্য। নাগরিকদের সচেতনতা ও তরুণদের অংশগ্রহণে এ লক্ষ্য অর্জন সম্ভব।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সিটি কর্পোরেশনের শিক্ষা কর্মকর্তা রাশেদা আক্তার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব এবং বস্তি উন্নয়ন কর্মকর্তা মঈনুল হোসেন জয়।

কর্মসূচির সভাপতিত্ব করেন ক্লিন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও সভাপতি শওকত হোসেন জনি। তিনি বলেন, “পরিবেশকে ভালোবাসতে শিখলেই আমাদের শহর পরিচ্ছন্ন ও বাসযোগ্য হবে। আজকের এই আয়োজন ‘ক্লিন ও গ্রিন চট্টগ্রাম’ স্বপ্ন পূরণের পথে একটি কার্যকর পদক্ষেপ।”

দিনব্যাপী আয়োজনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন। কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয় চত্বরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয় এবং বিভিন্ন প্রজাতির বনজ ও ফলদ গাছের চারা রোপণ করা হয়।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ নগরবাসীর মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি করবে এবং একটি সবুজ, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত চট্টগ্রাম গঠনে অনুপ্রেরণা জোগাবে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...