মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

নির্বাচনের আগে সব অবৈধ অস্ত্র উদ্ধার করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তবে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, আসন্ন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আগেই এসব অস্ত্র উদ্ধার সম্ভব হবে।

শনিবার (২৬ জুলাই) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্স পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি র‌্যাব-১১ সদর দপ্তরও পরিদর্শন করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমরা এখনো সব অস্ত্র উদ্ধার করতে পারিনি, তবে অভিযান চলছে। আশা করি নির্বাচনের আগেই বাকি অস্ত্রগুলো উদ্ধার করতে পারবো। এ ব্যাপারে সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি বলেন, “নির্বাচনে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হচ্ছে রাজনৈতিক দলগুলো। তাই তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষায় মূল ভূমিকা পালন করতে হবে।”

জুলাইয়ের গণঅভ্যুত্থান প্রসঙ্গে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “অনেক মামলার তদন্ত কাজ শুরু হয়ে গেছে। তবে দেখা গেছে, কিছু মামলায় উদ্দেশ্যমূলকভাবে অগণিত ব্যক্তিকে আসামি করা হয়েছে। এতে তদন্তে কিছুটা বিলম্ব হচ্ছে। আমরা চাই, কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হয়। এজন্য সুষ্ঠু তদন্তের মাধ্যমে অভিযোগপত্র দাখিল করা হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকদের উচিত সত্য প্রকাশ করা। এতে বিভ্রান্তি ছড়াবে না, বরং জনগণ সচেতন হবে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে যেটা সত্য, সেটাই জানানো হয়। কিছু স্বার্থান্বেষী মহল সবসময় বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তবে আমাদের সঙ্গে রাজনৈতিক দলের কোনো বিভেদ নেই।”

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষা করা প্রশাসনের দায়িত্ব। আর রাজনীতিবিদদের কাজ হলো জনগণের কাছে ভোট চাওয়া।”

এ সময় র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ মজুমদার, অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার, তারেক আল মেহেদী, ইসরাত জাহানসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে,...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের...

স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী

স্বাধীন গণমাধ্যম ও সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নের চলমান কাজে...

আরও পড়ুন

দেশি-বিদেশি সব বিনিয়োগকারীর নিরাপত্তা নিশ্চিত করা হবে: সালাহউদ্দিন

আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল (চায়না ইকোনমিক অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল জোন-সিইআইজেড) বাংলাদেশে শিল্পায়ন এবং অর্থনৈতিক উন্নয়নে নতুন অধ্যায়ের সূচনা করবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন...

বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব শুধু অর্থনৈতিক নয়, এটি কৌশলগতও: অর্থমন্ত্রী

বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক এখন এমন পর্যায়ে পৌঁছেছে, যেখানে আরো কৌশলগত বিনিয়োগ প্রত্যাশিত বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।চীনা বিনিয়োগকারীদের এগিয়ে...

রামুতে কাভার্ডভ্যান-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, দুই বোনসহ নিহত ৩

কক্সবাজারের রামু উপজেলায় কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই বোনসহ তিনজন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে...

নতুন কুঁড়ি স্পোর্টসের খুদে ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৫-২৬’র জাতীয় পর্বের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন।আজ সোমবার (২৭ জুলাই) বিকেলে ঢাকার বাংলাদেশ...