সোমবার, ২৫ মে ২০২৬

বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেসের বগি বিচ্ছিন্ন : ট্রেন চলাচল বন্ধ

দেবাশীষ বড়ুয়া রাজু  , বোয়ালখালী

বোয়ালখালীতে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের একটি বগি বিচ্ছিন্ন হয়ে পড়ায় চট্টগ্রাম-কক্সবাজার রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

শনিবার (২৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে বোয়ালখালী উপজেলার গোমদণ্ডী রেলওয়ে স্টেশনের বাহির সিগনাল এলাকায় এ ঘটনা ঘটে। কাপলিং ভেঙে ট্রেনের শেষ বগিটি বিচ্ছিন্ন হয়ে পড়ে বলে রেলওয়ে সূত্রে জানা গেছে।

রেলওয়ে সূত্র জানায়, কক্সবাজারগামী প্রবাল এক্সপ্রেস বিকেল ৩টা ১০ মিনিটে চট্টগ্রাম স্টেশন থেকে ছাড়ার কথা ছিল, পাশাপাশি দোহাজারীগামী ফার্নেস অয়েলবাহী একটি ওয়াগন ট্রেনও ওই রুটে চলাচলের কথা রয়েছে।

গোমদণ্ডী রেলওয়ে স্টেশন মাস্টার আনোয়ারুল হক জানান, বিকেল ৩টা ৮ মিনিটে কক্সবাজার এক্সপ্রেস ঢাকার উদ্দেশ্যে গোমদণ্ডী রেলওয়ে স্টেশন ত্যাগ করে। কিছুদূর যেতেই বাহির সিগনাল এলাকায় ট্রেনের শেষ বগিটি কাপলিং ভেঙে বিচ্ছিন্ন হয়ে যায়।

তিনি আরও বলেন, মূল ট্রেনটি প্রায় ১০০ থেকে ১৫০ গজ সামনে গিয়ে থেমে যায়। পরে বিচ্ছিন্ন বগিতে থাকা যাত্রীদের মূল ট্রেনে তোলা হয় এবং বিকেল ৩টা ৪৫ মিনিটে ট্রেনটি পুনরায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে।

তবে বিচ্ছিন্ন বগিটি রেললাইনে পড়ে থাকায় সাময়িকভাবে চট্টগ্রাম-কক্সবাজার রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।ঘটনাস্থলে উদ্ধারকারী ট্রেন পাঠানোর প্রক্রিয়া চলছে।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম...

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনের বিদায়ী সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে।...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে...

তুমব্রু নোম্যান্সল্যান্ডে মাইন বিস্ফোরণে তিনজনের প্রাণহানি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে স্থল মাইন বিস্ফোরণে তিন...

আরও পড়ুন

এবছর হজের খুতবা বাংলায় অনুবাদ করবেন ৪ বাংলাদেশি 

বিশ্বের মানুষের কাছে পবিত্র ইসলামের বাণী পৌঁছে দিতে চলতি বছরও বাংলাসহ ৫০টি ভাষায় পবিত্র হজের খুতবার অনুবাদ সম্প্রচার করা হবে। এ নিয়ে টানা সপ্তম...

ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি: চট্টগ্রামের ডিসি

চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, “ফ্যামিলি কার্ড শুধু ভাতার কার্ড নয়, এটি একটি মানবিক বাংলাদেশ গড়ার ভিত্তি। এই...

কক্সবাজার আদালত চত্বরে গোলাগুলি, গুলিবিদ্ধ ২

কক্সবাজার আদালত চত্বরে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে দুই স্বেচ্ছাসেবক দল নেতাসহ গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। গুলিবিদ্ধ স্বেচ্ছাসেবক দল নেতারা হলেন- মহিউদ্দিন...

গুলিয়াখালি সমুদ্র সৈকতে নিখোঁজ পর্যটকের মরদেহ ১৬ ঘন্টা পর উদ্ধার

চট্টগ্রাম সীতাকুণ্ড উপজেলা গুলিয়াখালী সমুদ্র সৈকতে, সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া সে যুবকের ১৬ ঘন্টা পর মরদেহ উদ্ধার করেন।আজ রবিবার(২৪মে) সকাল ৯টার দিকে গুলিয়াখালি...