আনোয়ারা উপজেলায় যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৫ জুলাই) তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ৮ নম্বর চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী চেয়ারম্যান বাড়ির আবু তৈয়বের ছেলে হুমায়ুন কবির (২৭)। তিনি দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ছিলেন। অপরজন হলেন ২ নম্বর বারশত ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের পশ্চিমচাল গ্রামের মৃত ইউছুপের ছেলে মো. ছবুর (৪০)। তিনি বারশত ইউনিয়ন যুবলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন জানান, “আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।”
আর এইচ/
