শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

শোকসন্তপ্ত পরিবারের সাথে বিমান বাহিনী প্রধানের সস্ত্রীক সাক্ষাৎ

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

ঢাকার তুরাগে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের নিহত পাঁচ কোমলমতি শিক্ষার্থীর শোকসন্তপ্ত পরিবারের পাশে দাঁড়ালেন বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খান, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি।

শুক্রবার তিনি সস্ত্রীক শোকাহত পরিবারের সাথে সাক্ষাৎ করতে তুরাগে যান।

দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষার্থীরা হলেন উমায়ের নূর আসফিক (১১), বোরহান উদ্দীন বাপ্পী (৯), মো. মাহিত হাসান আরিয়ান (১৩), তাহিয়া আশরাফ নাজিয়া (১৩) এবং আরিয়ান আশরাফ নাফি (৯)।

সাক্ষাতকালে বিমান বাহিনী প্রধান শোকাহত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং একজন দায়িত্বশীল অভিভাবকের মতো তাদের বেদনা ভাগ করে নেন। তিনি নিহত শিশুদের স্মৃতি বিজড়িত স্থানগুলো ঘুরে দেখেন এবং এক পর্যায়ে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি শোকাহত পিতাদের বুকে জড়িয়ে ধরে শোক সান্ত্বনা জানান।

বিমান বাহিনী প্রধান বলেন, “এই শোকের কোনো ভাষা নেই। তবে আমি একজন বাবা হিসেবে আপনাদের পাশে আছি, এবং সর্বোচ্চ সহায়তা দিতে প্রতিশ্রুতিবদ্ধ।”

এসময় তাঁর সহধর্মিণী সালেহা খান শোকাহত মায়েদের হাতে হাত রেখে গভীর সান্ত্বনা জানান। তিনি মায়েদের বুকে জড়িয়ে ধরে তাদের অশ্রুসিক্ত মুহূর্ত ভাগ করে নেন।

পরিবারগুলোর প্রতি সম্মান জানিয়ে নিহত শিশুদের সমাধিতে বিমান বাহিনীর পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এই মোনাজাতে বিমান বাহিনী প্রধান সস্ত্রীক, সহকারী বিমান বাহিনী প্রধান (প্রশাসন), নিহত শিক্ষার্থীদের পরিবারবর্গ, স্থানীয় জনসাধারণ এবং বিমান বাহিনীর অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

আরও পড়ুন

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আজ ৬ আগস্ট (বৃহস্পতিবার) চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উৎসবমুখর পরিবেশে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...

অনুর্ধ্ব-১৩ ফুটবল টুর্নামেন্টের ২৫ একাডেমিকে ফুটবল দিলেন সাইফুল আলম খান

চট্টগ্রাম জেলা ফুটবল এসোসিয়েশন (সিডিএফএ) ব্যবস্থাপনায় ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এর পৃষ্ঠপোষকতায় আয়োজিত অনুর্ধ্ব -১৩ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহনকারী...