সোমবার, ২৪ আগস্ট ২০২৬

সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি বিক্রি নিয়ে বিকল্প ভাবছে এনবিআর

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

শুল্কমুক্ত সুবিধায় আমদানি করা সাবেক সংসদ সদস্যদের বিলাসবহুল গাড়িগুলো নিলামে প্রত্যাশিত দাম না পাওয়ায় এবার বিক্রির নতুন কৌশল নিচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে চট্টগ্রাম কাস্টম হাউসে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান।

তিনি বলেন, ‘আমরা গাড়িগুলো নিলামে দিয়েছিলাম, কিন্তু প্রত্যাশিত সাড়া মেলেনি। এখন কিছু সরকারি সংস্থা প্রস্তাব দিয়েছে, তারা ৬০ শতাংশ দামে গাড়িগুলো কিনতে চায়। তবে জলের দামে বিক্রি করতে রাজি নই। প্রতিটি গাড়ির বাজারমূল্য ৮ থেকে ৯ কোটি টাকা পর্যন্ত। তাই উপযুক্ত দাম না পেলে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা করে বিকল্প ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হবে।’

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর তৎকালীন এমপিরা শুল্কমুক্ত সুবিধায় এসব গাড়ি আমদানি করেছিলেন। তবে সংসদ ভেঙে দেওয়ার পর সেই সুবিধা বাতিল হলে এমপিরা গাড়িগুলো ফেলে রেখে যান।

মোট ৪২টি গাড়ির মধ্যে ২৪টি গাড়ি চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথম দফায় নিলামে তুলেছিল চট্টগ্রাম কাস্টমস। তবে সর্বোচ্চ দর বাজারমূল্যের তুলনায় অনেক কম হওয়ায় সেগুলো বিক্রি হয়নি।

এছাড়া চট্টগ্রাম বন্দরে দীর্ঘদিন ধরে আটকে থাকা ৬ হাজার কনটেইনার দ্রুত নিলামের মাধ্যমে ছাড় করা হবে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। এ বিষয়ে প্রথম নিলামের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

এর আগে তিনি সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের নেতাদের সঙ্গে বৈঠক করেন। সভায় আমদানি-রপ্তানি কার্যক্রমের বিদ্যমান সমস্যাগুলো তুলে ধরা হয়।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।আজ শনিবার (২২ আগস্ট) সকাল ১০টা ২২ মিনিটে...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনের ঐতিহাসিক দরবার হলে তিনি এ শপথ...