সোমবার, ২৪ আগস্ট ২০২৬

জাতিসংঘের মানবাধিকার কার্যালয় দেশের স্বার্থে করা হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ঢাকায় জাতিসংঘের মানবাধিকার হাইকমিশনের কার্যালয় আমাদের স্বার্থেই স্থাপন করা হয়েছে।চাইলে ছয় মাসের নোটিশে যেকোনো সময় সরিয়ে দেওয়া যাবে। তবে আমার মনে হয় না, সে রকম পরিস্থিতি সৃষ্টি হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা একথা বলেন।

ঢাকায় মানবাধিকার হাইকমিশনের কার্যালয় স্থাপনের সিদ্ধান্তে বিশেষজ্ঞদের ভিন্নমতের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেন, ‘এই অফিস স্থাপনের বিষয়ে দুই বছর পর রিভিউ করা যাবে। আমরা তো নিজেদের স্বার্থ দেখেই কাজটি করেছি।

তাদের প্রস্তাবের পর যে একটি অ্যাগ্রিমেন্ট সই করে দিয়েছি, এমন নয়, আমরা দীর্ঘ সময় নিয়েছি। আমাদের স্বার্থ যেন ক্ষুণ্ন না হয়, সেটা দেখেই করেছি। তবে বিশেষজ্ঞদের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা আছে।’

চীন তাদের নদীতে যে বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়ন করছে, এতে বাংলাদেশের ওপর কোনো প্রভাব পড়বে কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আমাদের নদীগুলোর উৎস আমাদের দেশে নয়।

সেই নদীগুলোর ওপরে অবকাঠামো হয়েছে, হতে থাকবে। আমরা সেটা ঠেকাতে পারব না। আমাদের দেখতে হবে যে, এতে করে আমাদের পরে ক্ষতি যাতে না হয়, যদি হয় সেটা যেন খুব সীমিত থাকে। এটা আমাদের চেষ্টা থাকবে। চীনের রাষ্ট্রদূত আমার কাছে এসেছিলেন, এটা নিয়ে আলোচনা হয়েছে।

তিনি আমাদের জানিয়েছেন, একটা বাঁধ দিয়ে যে হাইড্রো পাওয়ার তৈরি হয়, এটা তেমন নয়, তারা নতুন প্রযুক্তি ব্যবহার করছেন, কয়েক ধাপে পানি ব্যবহার করছেন, এর মাধ্যমে পানি প্রত্যাহার হবে না বলে তারা আশ্বস্ত করেছেন। কাজেই এটা নিয়ে বিচলিত হওয়ার কারণ নেই।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক প্রত্যাহার নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘আলোচনা এখনো শেষ হয়নি। যারা আলোচনা করছেন, আপনারা তাদের জিজ্ঞেস করুন। মাঝ পথ থেকে আমার কথা বলাটা উচিত হবে না।’

অগ্নিদগ্ধদের চিকিৎসাসেবা দিতে ভারত ঢাকায় একটি বিশেষ মেডিক্যাল টিম পাঠিয়েছে। এটি কি দুই দেশের মধ্যে সম্পর্কে শীতলতার বার্তা দেয় কি না, জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন, ‘আমরা ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাই। পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে গুড ওয়ার্কিং রিলেশন্স চাই। আমাদের এই অবস্থান অটুট আছে। আমরা কিন্তু ভারতের সঙ্গে ভালো সম্পর্ক চাইনি—এ ধরনের কোনো কথা কিন্তু কেউ কখনো বলেনি। আমি বা আমার সরকারের ভেতরে কেউ বলেনি।

তিনি বলেন, ‘আমাদের কার্টেসি আছে, সেগুলো আমরা করেছি। এ ঘটনা ঘটার পর (বিমান বিধ্বস্ত) যে দেশগুলো সহায়তা দিতে চেয়েছে তার মধ্যে ভারত একটি। আমরা বার্ন ইউনিটের কাছে তথ্য নিয়েছি, তাদের কী প্রয়োজন, তারা যা জানিয়েছেন—সেগুলো আমরা তাদের (ভারতীয় প্রতিনিধি দল) জানিয়েছি। তাদের দিক থেকে দুজন ডাক্তার ও নার্স এসেছেন। তাদের যেটুকু সেবা দেওয়ার তারা দেবে। দেখুন, দুই দেশের মধ্যে মানুষে মানুষে যোগাযোগ সব সময়ে ভালো।’

তৌহিদ হোসেন বলেন, ‘আমরা কারো সঙ্গে এমন কিছু করিনি যে সম্পর্ক খারাপ হবে। প্রতিবেশীর সঙ্গে ভালো সম্পর্ক করার বিষয় ছিল এবং কারো ওপরে যে খুব বেশি অতিরিক্ত নির্ভরশীলতা করেছি, এটা নয়। আমাদের স্বার্থ দেখেছি। ভারতের সঙ্গে আমাদের লক্ষ্য হচ্ছে, ভালো সম্পর্ক বজায় রাখা। তবে পারস্পরিক শ্রদ্ধা এবং ভালো কাজের পরিবেশ থাকা দরকার।’

বাংলাদেশি নাগরিকদের জন্য বিভিন্ন দেশের ভিসা প্রতিবন্ধকতার ক্ষেত্রে মিথ্যা তথ্য (আবেদনকারীদের) অন্তরায় জানিয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা ঘর গোছানোর পরামর্শ দিয়েছেন।

ভারতের ভিসা বন্ধ এবং অন্য অনেক দেশেও বন্ধ, এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো উদ্যোগ নিতে পারে কিনা—জানতে চান এক সাংবাদিক। জবাবে তৌহিদ হোসেন বলেন, আমাদের ঘর গোছাতে হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় সেলস এজেন্সি। আপনি যা তৈরি করতে পারবেন সেটাই আমি বিক্রি করতে পারব। আপনি যদি মিথ্যা তথ্য দেন, ভুল পাসপোর্ট দেন… ২০ বছর আগে এটা সমস্যা ছিল না। যে কোনো মুহূর্তে একটা পাসপোর্ট… একজনের পাঁচটা পাসপোর্ট ইস্যু হইছে-এ রকম উদাহরণও আছে। সেগুলো এখন অনেক কঠিন হয়ে গেছে।

উপদেষ্টা আরও বলেন, কাজেই মিথ্যা তথ্য একটা প্রধান সমস্যা আমাদের। এটা এখনো আগের মতো চালানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু এটা সহজে ধরা পড়ে যায়। এ কারণে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আমাদের ঘর ঘোছাতে হবে। এ ধরনের অপরাধমূলক কার্যক্রম যেন না হয় সেটা দেখতে হবে। তাহলে ধীরে ধীরে আমরা এটা ঠিক করে নিয়ে আসতে পারব।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...