সোমবার, ২৪ আগস্ট ২০২৬

পটিয়ায় নিটেক্সপো লিমিটেডে বেতন বকেয়া, দিনভর শ্রমিকদের বিক্ষোভ

পটিয়া প্রতিনিধি

চট্টগ্রামের পটিয়া উপজেলার বিসিক শিল্প নগরীতে অবস্থিত নিটেক্সপো লিমিটেড পোশাক কারখানার শ্রমিকরা বেতন না দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত বিক্ষোভ করেছেন।

শ্রমিকদের অভিযোগ, মাসের পর মাস কাজ করলেও সময়মতো বেতন পাচ্ছেন না তারা। একাধিকবার বেতন দেওয়ার আশ্বাস দেওয়া হলেও নির্দিষ্ট তারিখে তা পরিশোধ করা হয়নি। এতে পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন তারা।

বিক্ষোভে অংশ নেওয়া এক শ্রমিক বলেন, “আমরা মাসের পর মাস কষ্ট করে কাজ করছি, অথচ বেতনের জন্য রাস্তায় নামতে হচ্ছে। ঘরে খাবার নেই, সন্তানের স্কুল ফি দিতেও হিমশিম খেতে হচ্ছে।”

এ বিষয়ে নিটেক্সপো লিমিটেডের মালিক নওয়াব আলি বলেন, “শ্রমিকদের বেতন আগামী ৩০ তারিখের মধ্যে পরিশোধ করা হবে।”

বিক্ষোভের খবর পেয়ে পটিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। পুলিশের মধ্যস্থতায় মালিকপক্ষ আগামী ৩০ তারিখের মধ্যে বেতন দেওয়ার আশ্বাস দিলে শ্রমিকরা কর্মস্থল ত্যাগ করে বাড়ি ফিরে যান।

উল্লেখ্য, প্রায় ৬ মাস আগে চালু হওয়া এ কারখানায় বর্তমানে প্রায় ৭০০ শ্রমিক কর্মরত রয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...